অপরাধ

শেরপুরে পুলিশের সামনেই কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল, পুলিশ কী করলো?

শেরপুরে পুলিশের সামনেই কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল, পুলিশ কী করলো?

বাংলাদেশের শেরপুরে পুলিশের সামনে একজন ব্যক্তিকে কুপিয়ে হত্যার ভিডিও গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।আঠারো দিন আগে ওই হত্যার ঘটনা ঘটলেও ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে কয়েকদিন আগে।

সৌদি আরবে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণাঃ ঈশ্বরদীর আদম ব্যাপারী সহোদর দুই ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সৌদি আরবে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণাঃ ঈশ্বরদীর আদম ব্যাপারী সহোদর দুই ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সৌদি আরবে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে সাধারন মানুষের কাছ থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে  নেয়ার অভিযোগে অভিযুক্ত আপন দুই ভাই প্রদীপ হোসেন ও হাবিবুর রহমান বাচ্চুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ৭ জন ভুক্তভোগী।

প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় নববধুর আত্মহত্যা

প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় নববধুর আত্মহত্যা

শরীয়তপুর ডামুড্যায় এক স্কুলছাত্রী (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। অভিযোগ উঠেছে গোপনে বিয়ের পর ছেলের পরিবার মেনে না নেওয়ায় এ পথ বেছে নেন তিনি।

স্বামীকে মুক্ত পেয়ে যা বললেন হৃদয় মণ্ডলের স্ত্রী

স্বামীকে মুক্ত পেয়ে যা বললেন হৃদয় মণ্ডলের স্ত্রী

স্বামীর কারামুক্তির পর বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের স্ত্রী ববিতা হালদার তাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি গণমাধ্যমসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সবাইকে ধন্যবাদ জানান।

ভাগ্নের চাপাতির কোপে মামার মৃত্যু

ভাগ্নের চাপাতির কোপে মামার মৃত্যু

বগুড়ার আদমদীঘির সান্তাহারে জমি সংক্রান্ত জেরে ভাগ্নের চাপাতির কোপে আশঙ্কাজনক সেই মামার মৃত্যু হয়েছে। ঢাকা পঙ্গু হাসপাতালে এক সপ্তাহ যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহসীন আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

যশোর দুই ভাই খুন: আসামী গ্রেফতার

যশোর দুই ভাই খুন: আসামী গ্রেফতার

যশোর প্রতিনিধি

যশোর চৌগাছা উপজেলার স্বরুপদহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই সহোদর খুনের ঘটনায় জড়িত প্রধান আসামী বিপুল খান,মুকুল খান ও বিপুলের স্ত্রী বিলকিসকে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ এবং হত্যা কাজে ব্যবহৃত রক্ত মাখা চাপতি উদ্ধার করা হয়েছে।

যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই সহোদর খুন, আহত এক

যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই সহোদর খুন, আহত এক

পুলিশ ও স্থানীয় জনগন জানায়, উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের চৌগাছা-মহেশপুর সড়কের সর্দার ব্রিকসের বিপরীতে মুকুল হোসেনের চায়ের দোকানের পাশে আজ রাত ১০ টার দিকে কামলা ঠিক করা নিয়ে প্রথমে ইউনুছ আলী খানের সাথে দোকানি মুকুলের কথা

ট্রাক আটকে টিসিবির পণ্য লুট

ট্রাক আটকে টিসিবির পণ্য লুট

কিশোরগঞ্জের হোসেনপুরে ট্রাক আটকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

যশোরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

যশোরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

যশোরের চৌগাছায় প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত এক ভাইপোর অবস্থা আশঙ্কাজনক। ৭ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেক্সগুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

জামিনে মুক্তি পেলেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন

জামিনে মুক্তি পেলেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন

ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। তিনি ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলের 

ধর্ম অবমাননার অভিযোযে হৃদয় চন্দ্র মণ্ডল নামে শিক্ষক কারাগারে

ধর্ম অবমাননার অভিযোযে হৃদয় চন্দ্র মণ্ডল নামে শিক্ষক কারাগারে

মুন্সিগঞ্জের একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ধর্ম অবমাননার অভিযোগে এক শিক্ষককে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

মসজিদের পাশে ক্লাব নিয়ে দ্বন্দ্বে খুন হন সোহেল চৌধুরী : র‌্যাব

মসজিদের পাশে ক্লাব নিয়ে দ্বন্দ্বে খুন হন সোহেল চৌধুরী : র‌্যাব

মসজিদের পাশে ক্লাবের অসামাজিক কার্যক্রম বন্ধ করতে গিয়ে খুন হন জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী। এমনটাই জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শিশু কন্যাকে মাসের পর মাস যৌন নির্যাতনের অভিযোগ, পিতা গ্রেপ্তার

শিশু কন্যাকে মাসের পর মাস যৌন নির্যাতনের অভিযোগ, পিতা গ্রেপ্তার

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি জেলা বরগুনায় চার বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ওই ঘটনায় একটি মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁদাবাজিদের জিম্মি ব্যবসায়ীরা

চাঁদাবাজিদের জিম্মি ব্যবসায়ীরা

স্থানীয় পুলিশ ও পেশাদার চাঁদাবাজচক্রের সদস্যদের কাছে জিম্মি হয়ে পড়েছে দেশের ব্যবসায়ীরা। এলাকাভিত্তিক বিভিন্ন খাত থেকে নিত্যদিন চাঁদা তুলছে। এসব খাতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-অস্থায়ী কাঁচাবাজার, অস্থায়ী খাবার দোকান, বিভিন্ন ধরনের নিষিদ্ধ যানবাহন, রাস্তা ও ফুটপাত দখলে নিয়ে বসানো দোকানপাট।