চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল নামক স্থান থেকে ১০ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে বিজিবি।
অপরাধ
বগুড়ায় ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন পুলিশ ও এক আনসার সদস্য ধরা পড়েছেন। ডিবি পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।
টিআই তারেক: ‘‘গুশাইদের যখন মারছিল তখন আমরা ভয়ে ছেলে মেয়ে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আমরা ঐ সময় কারা হামলা করেছে কাউকে দেখিনি। চিনিও না।
অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৬ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে তিনজন নারী ও পাঁচ শিশু রয়েছে।
রাজধানীর কদমতলীতে ১১ বছর বয়সী ঘুমন্ত এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. মিন্টু নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিয়ের প্রলোভনে এক নারীকে চীনে পাচারে জড়িত অভিযোগে দুই চীনা নাগরিকসহ তিনজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনসহ চার জনের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দক্ষিণ-পশ্চিম চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম রুনা পারভিন। তার হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আশুলিয়ার শিমুলিয়ার সুপিয়া বেগমকে (৬০) হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আওলাদ হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। সোমবার রাতে সাভার উপজেলার আশুলিয়ার শিমুলিয়ার গ্রামের এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পিকআপে হানা দিয়ে ১২টি কোরবানির গরু লুট করেছে ডাকাত দল। রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি এলাকায় পিকআপ থেকে এসব গরু লুট করে ডাকাতরা।
রাজধানীর মগবাজার এলাকায় দিনের আলোতে প্রকাশ্যে অস্ত্র হাতে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর পুলিশ জড়িতদের খুঁজতে শুরু করেছে।
যশোর প্রতিনিধি: যশোর প্রধান ডাকঘরের নৈশ প্রহরি রবিউল ইসলামের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ধোয়াইল গ্রামের আলী আকবরের ছেলে। রাতে ডিউটি করতে আসেন।
চট্টগ্রামে সন্ত্রাসী আলী আকবর ওরফে ‘ঢাকাইয়া আকবর’ গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুইদিন আগে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে দুর্বৃত্তদের গুলিতে আকবর আহত হয়েছিলেন।
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। এ সময় রোগীদের খাবারসহ নানা অব্যবস্থাপনার চিত্র উঠে আসে।