যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ১৯১৫ সালের 'আর্মেনিয়া গণহত্যাকে' স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে তুরস্ক। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই প্রত্যাখ্যানের কথা জানানো হয়।
ইউরোপ
রাশিয়ার সরকার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্বাস্থ্য নিয়ে আমেরিকা ‘পরিণতি’র যে হুমকি দিয়েছে তাকে বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি রাশিয়া। উল্টো রাশিয়ায় নাভালনির সমর্থনে রাজপথে বিক্ষোভ উসকে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে মস্কো।
করোনাভাইরাস পরিস্থিতির জন্য ভারত সফর বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
রুশ কূটনীতিকদের বহিস্কারের পাল্টা জবাবে রাশিয়া দেশটি থেকে চেক রিপাবলিকের ২০ কূটনীতিককে বহিষ্কার করেছে।
চেক প্রজাতন্ত্র ঘোষণা করেছে যে, তারা রাশিয়ার দূতাবাসের ১৮ জন কর্মীকে বহিষ্কার করেছেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি কয়েকদিনের মধ্যে মারা যেতে পারেন।
অন্ত্যেষ্টির সময়ে যে গাড়িতে করে কফিন নিয়ে যাওয়া হল, সেই ল্যান্ড রোভারের নকশা তিনি নিজেই এঁকেছিলেন। রাজকীয় জাঁকজমক নয় বরং ছিমছাম সামরিক রীতিতে নিজের শেষকৃত্য হোক, চেয়েছিলেন প্রিন্স ফিলিপ। সেই অনুষ্ঠানে কোন কোন গান বাজবে, কোন মন্ত্র উচ্চারিত হবে, সবই আগে থেকে বেছে রেখেছিলেন।
প্রিন্স ফিলিপের সম্মানে শনিবার ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে, জিব্রলটারে এবং সমুদ্রে রণতরী থেকে সমন্বিত ও বর্ণাঢ্য তোপধ্বনি করা হয়েছে।
মহামারি করোনভাইরাস থেকে বাঁচতে বিধি মেনে চলা যে অবশ্য কর্তব্য, তা বারবার জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। মাস্ক না পরার জন্য এদেশে জরিমানার মুখে পড়তে হয়েছে অসংখ্য সাধারণ নাগরিককে।
প্রিন্স ফিলিপ, রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ৯৯ বছরে মারা গেছেন বলে বাকিংহাম প্রাসাদ ঘোষণা করেছে। প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করেন। এর পাঁচ বছর পর প্রিন্সেস এলিজাবেথ ব্রিটেনের রানি হন।
রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ছয় বছর মেয়াদে আরো দুই দফা দেশটির ক্ষমতায় থাকার এক আইনে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূল থেকে দেড়শ’র বেশি অভিবাসিকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১০ শিশু এবং গর্ভবতী এক নারী রয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় মেরিটাইম কর্তৃপক্ষ একথা জানিয়েছে। তারা জানায়, আটটি নৌযানে করে ১৫৯ জন অভিবাসিতে ডানকির্ক ও বোলগনে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে অনেকে হাইপোথার্মিয়ায় ভুগছে।
তুরস্কের পুলিশ চোরাচালানকারীদের কাছ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের একটি ‘তাওরাত’ গ্রন্থ উদ্ধার করেছে।
কানাডার ভ্যাংকুভারে শনিবার একটি লাইব্রেরিতে ছুরিকাঘাতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। পুলিশের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।
জাতিসঙ্ঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, ২০২০ সালে ইউরোপে যেতে সমুদ্র পাড়ি দিতে গিয়ে দুই হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে
ফের করোনা পরিস্থিতি জটিল আকার ধারণ করছে জার্মানিতে। একদিকে যেমন প্রতিষেধক টিকার সংকট রয়েছে অন্যদিকে আবার হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এ পরিস্থিতিতে তা মোকাবিলা করতে জার্মানি এবার লকডাউনের পথে হাঁটতে চলেছে ।