ইউরোপ

কৃষ্ণ সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে আমেরিকা-ব্রিটেন ভাগ্য পরীক্ষা করছে : রাশিয়া

কৃষ্ণ সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে আমেরিকা-ব্রিটেন ভাগ্য পরীক্ষা করছে : রাশিয়া

রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কৌশলগত কৃষ্ণ সাগরের পানিসীমায় আমেরিকা ও ব্রিটেন যুদ্ধজাহাজ পাঠিয়ে নিজেদের ভাগ্য পরীক্ষা করছে। 

পুতিনের সাথে কোনো বৈঠক নয় : ইইউ

পুতিনের সাথে কোনো বৈঠক নয় : ইইউ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কোনো ধরনের বৈঠকে রাজি নয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রাশিয়ার সাথে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন জার্মানি ও ফ্রান্সের প্রেসিডেন্ট। কিন্তু তা বাতিল করে দিয়েছে ইইউ। একইসাথে রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে ইইউ।

ব্রিটেনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

ব্রিটেনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

রাশিয়া ব্রিটেনকে সতর্ক করে বলেছে, কৃষ্ণসাগরে আবার যদি কোনো উসকানিমূলক তৎপরতা চালায় ব্রিটিশ সেনারা তাহলে তাদের বিরুদ্ধে নিশ্চিত এবং কঠোর ব্যবস্থা নেয়া হবে। রুশ প্রেসিডেন্ট সরকারি দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার এ কথা বলেন। ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ ডেস্ট্রয়ার সম্প্রতি যে উসকানিমূলক তৎপরতা চালিয়েছে তার সমালোচনা করে দিমিত্রি পেসকভ একথা বলেন।

জন ম্যাকাফি: অ্যান্টি-ভাইরাসের স্রষ্টা কারাগারে মৃত অবস্থায় পাওয়া গেছে

জন ম্যাকাফি: অ্যান্টি-ভাইরাসের স্রষ্টা কারাগারে মৃত অবস্থায় পাওয়া গেছে

অ্যান্টি-ভাইরাস সফটওয়্যারের উদ্যোক্তা জন ম্যাকাফিকে স্পেনের বার্সেলোনার একটি কারাগারের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে। কর ফাঁকি দেওয়ার অভিযোগের কারণে স্পেনের আদালত তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে রাজি হওয়ার কয়েক ঘণ্টা মধ্যেই এই ঘটনা ঘটে।

অস্ত্র নিয়ন্ত্রণ, সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা করতে সম্মত পুতিন ও বাইডেন

অস্ত্র নিয়ন্ত্রণ, সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা করতে সম্মত পুতিন ও বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অস্ত্র নিয়ন্ত্রণ ও সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছেন। বুধবার (১৬ জুন) জেনেভায় শীর্ষ বৈঠকে তারা এ ব্যাপারে একমত হন। তারা দেশ দুটিতে তাদের রাষ্ট্রদূতদের ফেরত পাঠানোর ব্যাপারেও একমত হয়েছেন।

ব্রিটেনে করোনা নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক মাস বাড়ল

ব্রিটেনে করোনা নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক মাস বাড়ল

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা প্রতিরোধে চলমান অধিকাংশ নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা থেকে সরে এসেছেন। জনসন সোমবার এক সংবাদ সম্মেলনে আরো এক মাস নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়ে বলেন, তিনি যদি কিছুই না করেন তাহলে আরো হাজার হাজার লোক মারা পড়তে পারে। 

জি-৭ কী এবং এবারের সম্মেলন কেন কর্নওয়ালে হচ্ছে?

জি-৭ কী এবং এবারের সম্মেলন কেন কর্নওয়ালে হচ্ছে?

জি-৭ শীর্ষ সম্মেলনে মুখোমুখি বৈঠকের অংশ নিতে জোটভুক্ত দেশগুলোর নেতারা কার্বিস উপসাগরের কর্নিশ রিসোর্টে জড়ো হচ্ছেন।তাদের মধ্যে আছের জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ফ্রান্সের প্রেসিডেন্টের গালে চড়, গ্রেফতার ২

ফ্রান্সের প্রেসিডেন্টের গালে চড়, গ্রেফতার ২

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে চড় মারার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। দক্ষিণপূর্ব ফ্রান্সের দ্রোম অঞ্চলে মঙ্গলবার এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম বিএফএম টিভি ও আরএসসি রেডিও এই খবর দিয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, এক সমর্থকের সাথে হাত মেলাতে ম্যাক্রোঁ তার দিকে হাত বাড়িয়ে দিলে ওই ব্যক্তি তার মুখে চড় মারেন।

'তেল-গ্যাস বিক্রিতে ডলার ব্যবহার করবে না রাশিয়া'

'তেল-গ্যাস বিক্রিতে ডলার ব্যবহার করবে না রাশিয়া'


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে অথনৈতিক ও রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে ডলারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মার্কিন সরকার। সেন্ট পিটার্সবার্গে অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন একথা বলেন। তিনি বলেন, মার্কিন আচরণের কারণেই মস্কো অন্য কোনো মুদ্রায় তেল ও গ্যাস বিক্রির চিন্তা করছে।

ডায়নার সাক্ষাৎকার বিতর্কে উইলিয়াম ও হ্যারির কাছে ক্ষমা চাইলেন সাংবাদিক

ডায়নার সাক্ষাৎকার বিতর্কে উইলিয়াম ও হ্যারির কাছে ক্ষমা চাইলেন সাংবাদিক

ফের শিরোনামে ব্রিটিশ রাজপরিবার। প্রায় আড়াই দশক আগের এক বিতর্কিত সাক্ষাৎকার ঘিরে আবার আলোয় প্রিন্সেস ডায়না। প্রায় ২৫ বছর আগে ব্রিটেনের প্রিন্সেস এক ‘বিতর্কিত’ সাক্ষাৎকার নেওয়ার জন্য তাঁর ছেলে প্রিন্স হ্যারি ও উইলিয়ামের কাছে অবশেষে ক্ষমা চাইলেন বিবিসি-র সাবেক সাংবাদিক মার্টিন বশির।