ফুটবল

সহজ জয়ে শীর্ষস্থান পাকা করল রিয়াল

সহজ জয়ে শীর্ষস্থান পাকা করল রিয়াল

স্প্যানিশ লা-লিগার খেলায় জিতেই চলেছে রিয়াল মাদ্রিদ। সোসিয়েদাদের মাঠে ম্যাচের শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত দুর্দান্ত ফুটবল খেলে ২-০ গোলে জয় পায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

দর্শক থাকতে পারবে না বায়ার্ন-বার্সা ম্যাচে

দর্শক থাকতে পারবে না বায়ার্ন-বার্সা ম্যাচে

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার রাতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বার্সেলোনা। তবে এই ম্যাচে দর্শক থাকতে পারবে না। রুদ্ধদ্বার মাঠে হবে ম্যাচটি।

নাটকীয় ম্যাচে ইতিহাস গড়লেন রোনালদো

নাটকীয় ম্যাচে ইতিহাস গড়লেন রোনালদো

নাটকীয় ম্যাচে ইতিহাস গড়ে ক্যারিয়ারে ৮০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেললেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার ইতিহাসগড়া ম্যাচে আর্সেনালের বিপক্ষে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ব্যালন ডি'অর জয়ের ৪৮ ঘণ্টা পরেই ব্যর্থ মেসি

ব্যালন ডি'অর জয়ের ৪৮ ঘণ্টা পরেই ব্যর্থ মেসি

মাত্র ৪৮ ঘন্টা আগেই রেকর্ড সপ্তমবার ব্যালন ডি'অর জিতেছেন লিওনেল মেসি। তবে ঠিক তারপর নিজের প্রথম ম্যাচেই হতাশ করলেন আর্জেন্টাইন মহাতারকা। তার দল প্যারিস সাঁ-জাঁর বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই করে গোলশূন্য ড্রয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হলো ওজিসি নিস।

বর্ষসেরা স্ট্রাইকার লেভানডোস্কি

বর্ষসেরা স্ট্রাইকার লেভানডোস্কি

ব্যালন ডি’অর জেতার দৌঁড়ে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে পেরে না উঠলেও বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কারটি ঠিকই নিজের ঘরে তুললেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা ফুটবলার রবার্তো লেভানডোস্কি।

আট সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

আট সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

এ বছর আর মাঠে নামা হচ্ছে না প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। রোববার সেইন্ট-এতিয়েনের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে শেষ মুহূর্তে বাম গোঁড়ালির গুরুতর ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে গেছেন নেইমার।

মেয়েদের ব্যালন ডি’অর জিতলেন পুতেয়াস

মেয়েদের ব্যালন ডি’অর জিতলেন পুতেয়াস

আলেকজিয়া পুতেয়াস এবার নারী ফুটবলের ব্যালন ডি’অর জিতেছেন। গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে বার্সেলোনা নারী দলের এই মিডফিল্ডারের। ২০২০-২১ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ ২৬ গোল করেন পুতেয়াস।

সপ্তম ব্যালন ডি’অর জিতলেন মেসি

সপ্তম ব্যালন ডি’অর জিতলেন মেসি

ফুটবল বিশ্বের ক্ষুদে জাদুকর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি সপ্তম বারের মতো ব্যাল ডি’অর জিতলেন । সোমবার রাতে ফ্রান্সে এক বর্ণিল সন্ধ্যায় ঘোষণা করা হয় ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কার।

মেসিকে টপকে ব্যালন ডি’অর জিততে পারেন লিওয়ানদোস্কি!

মেসিকে টপকে ব্যালন ডি’অর জিততে পারেন লিওয়ানদোস্কি!

আগামীকাল ঘোষণা করা হবে ফুটবলের এই প্রজন্মের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার ব্যালন ডি’অর বিজয়ীর নাম। গত বছর করোনার কারণে বাতিল হয়ে যাওয়ায় এবারের আয়োজন নিয়ে রয়েছে বাড়তি উত্তেজনা।

কাতার বিশ্বকাপের টিকিট পেতে কঠিন সমিকরণে ইতালি ও পর্তুগাল

কাতার বিশ্বকাপের টিকিট পেতে কঠিন সমিকরণে ইতালি ও পর্তুগাল

বর্তমান ও সাবেক দুই ইউরোপীয়ান চ্যাম্পিয়ন ইতালি কিংবা পর্তুগালের মধ্যে যেকোন এক দলের কাতার বিশ্বকাপের টিকিট পাওয়া হচ্ছেনা। প্লে-অফে একই বিভাগে  দু’দল পড়ে যাওয়ায় শেষ পর্যন্ত বাদ পড়তে হবে যেকোন একটি দলকে। 

আফগানিস্তানে যুদ্ধ করা যমজ ২ ভাইকে দেহরক্ষী নিয়োগ করলেন রোনালদো

আফগানিস্তানে যুদ্ধ করা যমজ ২ ভাইকে দেহরক্ষী নিয়োগ করলেন রোনালদো

মাঠে নেমে গোল করা এবং সমর্থকদের আনন্দ দেয়া তার নেশা। তার খ্যাতি সত্যি সত্যি আকাশছোঁয়া। তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু তার এহেন খ্যাতির সঙ্গী বিড়ম্বনাও। যে কোনো জায়গায় অতর্কিতে ভক্তরা ছেঁকে ধরতে পারে তাকে।

করিম বেঞ্জেমার এক বছর কারাদণ্ড

করিম বেঞ্জেমার এক বছর কারাদণ্ড

সতীর্থ ভালবুয়েনাকে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেঞ্জেমা। কুখ্যাত ‘সেক্সটেপ’‌ কাণ্ডে আদালত বেঞ্জেমাকে এক বছর জেলের পাশাপাশি ৭৫ হাজার ইউরো জরিমানা করেছেন।

ম্যানচেস্টার ডার্বিতে দারুণ জয় সিটির

ম্যানচেস্টার ডার্বিতে দারুণ জয় সিটির

ম্যানচেস্টার ডার্বিতে দারুণ জয় পেল সিটি। ইউনাইটেডের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে পেপ গার্দিওলার দল। চলতি মৌসুমে ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড।

বেনজেমার জোড়া গোলে রিয়ালের জয়

বেনজেমার জোড়া গোলে রিয়ালের জয়

করিম বেনজেমার দুই গোলে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেস্কের বিপক্ষে ২-০ গোলের স্বস্তির জয় তুলে নিয়েছে। এই জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট অর্জন করে গ্রুপ-ডি’র শীর্ষে থাকা রিয়াল অনেকটাই শেষ ১৬’র কাছাকাছি পৌঁছে গেছে।