চলতি মাসের শেষ সপ্তাহে চিলি ও বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতাপর্বের ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। ওই দুই ম্যাচের জন্য ২৫ জনের ব্রাজিল দল বেছে নিলেন তিতে। প্রথমবার ব্রাজিল সিনিয়র দলের প্রধান স্কোয়াডে ডাক পেলেন আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেলি। দলে ফিরলেন তারকা ফরোয়ার্ড নেইমারও।
ফুটবল
ইউক্রেনের উপর হামলার পর রাশিয়াকে একঘরে করার দাবি তুলেছিল ক্রীড়া দুনিয়া। ওই দাবিকে মান্যতা দিয়ে অবশেষে কড়া পদক্ষেপ নিলো বিশ্ব ফুটবল পরিচালনাকারী সংস্থা ফিফা এবং ইউরোপিয়ান ফুটবল পরিচালনাকারী সংস্থা উয়েফা।
যুক্তরাষ্ট্র ভিত্তিক মেজর লিগ সকারে খেলার মাধ্যমে ক্যারিয়ারকে বিদায় জানাতে চান প্রিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
এবারের লিগে দারুন ছন্দে থাকা নঁতের কাছে এবার বিধ্বস্ত হয়েছে জায়ান্ট পিএসজি। লিগ ওয়ানে কাল নিজেদের মাঠে তারকা সমৃদ্ধ পিএসজিকে ৩-১ গোলে পরাস্ত করেছে নঁতে। এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৬‘র প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে পরাজিত করা পিএসজি বড় এক ধাক্কা খেয়েছে।
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের গোলে বর্তমান চ্যাম্পিয়ন লিলিকে ৫-১ গোলে বিধ্বস্ত করে লিগ ওয়ানে আরো এগিয়ে গেছে পিএসজি। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা মার্সেই থেকে পিএসজির পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১৩।
ফরাসি তারকা অলিভার গিরুদ আরো একবার প্রমান দিলেন কেন তাকে বারবার মনে রাখতে হবে, কোনভাবেই ফেলে দেয়া যাবে না। শনিবার সিরি-এ লিগে নগর প্রতিদ্বন্দ্বী ও টেবিলের শীর্ষে থাকা ইন্টার মিলানকে ২-১ গোলের হারানোর ম্যাচটিতে দুটি গোলই করেছেন ৩৫ বছর বয়সী গিরুদ। এই জয়ে মাত্র এক পয়েন্ট দুরে থেকে শিরোপা লড়াইয়ে ইন্টারের উপর গরম নি:শ্বাস ছাড়তে শুরু করেছে এসি মিলান।
কোয়ার্টার ফাইনালেই কোপা দেলরে থেকে ছিটকে গেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শুক্রবার ভোর রাতে অনুষ্ঠিত এই ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ১-০ গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় লস ব্লাঙ্কোসরা।
দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে বিধ্বস্ত কলম্বিয়াকে আরো পিছনে ঠেলে দিয়েছে আর্জেন্টিনা। মঙ্গলবার লটারো মার্টিনেজের একমাত্র গোলে লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনা ১-০ গোলে কলম্বিয়াকে পরাজিত করেছে। এই জয়ে আর্জেন্টিনার জয়ের ধারা ২৯ ম্যাচে উন্নীত হলো।
শেষ চার মিনিটের দুই গোলে মঙ্গলবার দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়েকে সহজেই ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে ব্রাজিল। রিয়াল মাাদ্রিদের স্ট্রাইকার রডরিগো ম্যাচের শেষ গোলটি করার মাধ্যমে আন্তর্জাতিক গোলের খাতা খুলেছেন।
ইরাককে হারিয়ে এশিয়ার প্রথম দল হিসেবে বাছাই পর্ব পেরিয়ে কাতার বিশ্বকাপের টিকেট পেল ইরান। এ নিয়ে টানা তৃতীয় ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল ইরান।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলিকে হারিয়ে টানা জয়ের রেকর্ড গড়লো আর্জেন্টিনা।
দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের বাঁধা উতরে ইতোমধ্যেই ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে টুর্নামেন্টের দুই হট ফেবারিট ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এখনো বাছাইপর্বের ম্যাচ শেষ হয়নি। শেষ দুই ম্যাচে দুই দলই তাদের মূল খেলোয়াড়দের দিকে বাড়তি নজর দিতে চাচ্ছে।
গত বছরের একদম শেষের দিকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন লিওনেল মেসি। পরে করোনা থেকে মুক্ত হলেও ফিটনেস না থাকায় একের পর এক ম্যাচ খেলতে পারেননি তিনি।
রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলোকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে টুর্নামেন্ট কমিটি। এলচের বিপক্ষে কোপা দেল রের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের এই তারকা খেলোয়াড়।
ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। ফিফার ওয়েবসাইট থেকেই কেনা যাবে এই টিকিট। রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ বিশ্বকাপের তুলনায় কম দামেই অনলাইনে ছাড়া হয়েছে বিশ্বকাপের টিকিট!
২০২১ সালের পারফরমেন্স বিবেচনায় সব ক্যাটাগরিতে বর্ষসেরার পুরস্কার ঘোষণা করেছে ফিফা। লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি।