বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানদোস্কি আবারও ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন। সোমবার দিবাগত রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয়।
ফুটবল
পেস বোলিং কোচ ওটিস গিবসন বাংলাদেশের সাথে আর চুক্তি নবায়ন করছেন না বলে বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন। এই মাসের শেষের দিকে গিবসনের চুক্তির মেয়াদ শেষ হবে।
নিজেরদের মাঠে ভ্যালেন্সিয়া বিপক্ষ্যে বড় জয় পেয়েছে রিয়াদ মাদ্রিদ। অন্যদিকে গ্রানাডার মাঠে হোঁচট খেয়ে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বার্সালোনা।
করোনাভাইরাসের হানায় জর্জরিত ম্যানচেস্টার সিটিকে রুখতে পারল না দ্বিতীয় বিভাগের দল সুইন্ডন টাউন। বরং করোনায় আক্রান্ত পেপ গার্দিওলার অনুপস্থিতিতেই তার দল বিশাল জয়ে পৌঁছে গেল এফএ কাপের চতুর্থ রাউন্ডে।
২০২১ সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। গত এক বছরের পারফরমেন্সে বিবেচনায় এই তালিকায় জায়গা হয়নি ম্যানচেস্ট ইউনাইটেডের পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। তার পরিবর্তে এই তালিয়কায় জায়গা করে নিয়েছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।
ম্যানচেস্টার সিটির প্রধান কোচ পেপ গার্দিওলা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ম্যানসিটি তাদের ওয়েবসাইটে এই খবর নিশ্চিত করেছে।
বিশ্বজুড়ে নতুন করে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। তিন মাসের একটু বেশি সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন চেলসি মিডফিল্ডার এনগোলো কঁতে।
করোনা নেগেটিভ হয়ে প্যারিসে ফিরে এসেছেন লিওনেল মেসি। দ্রুতই তিনি অনুশীলনে ফিরবেন বলে পিএসজির এক বিবৃবিতে জানানো হয়েছে।
লিওনেল মেসির কোভিডে আক্রান্তের বিষয়টি নিয়ে পুরো ফুটবল বিশ্বেই আলোচনার ঝড় উঠেছে। আর মেসির এই আক্রান্তের পিছনে মূল ব্যাক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে আর্জেন্টাইন এক ডিস্কো জকি ডিজে ফার প্যালাসিওকে। যদিও প্যালাসিও পুরো অভিযোগ অস্বীকার করেছেন।
বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডো করেনা পজিটিভ হয়েছেন। এ কারনে নিজের প্রথম ক্লাব ক্রুজেইরোর ১০১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে পারেননি রোনাল্ডো। এমন তথ্য ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লিয়োনেল মেসি। পিএসজি দলের আরও তিন ফুটবলার করোনা আক্রান্ত। পিএসজি-র তরফে জানানো হয়েছে তাঁরা হলেন বেরনাট, সার্জিয়ো রিকো এবং নাথান বিটুমাজালা।
চীনের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের দেহে কোনো ধরনের ট্যাটু বা উল্কি থাকলে তা মুছে ফেলা এবং নতুন ট্যাটু না করার নির্দেশ দিয়েছে দেশটির ক্রীড়া প্রশাসন৷
আলজেরিয়ার ঘরোয়া লিগে খেলা চলাকালীন মাঠেই মারা গেলেন ফুটবলার সোফিয়ানে লৌকার। খেলা চলাকালীন নিজের দলের গোলকিপারের সঙ্গে সংঘর্ষের কিছুক্ষণ পরেই মারা যান তিনি।
পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করতে আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি। নিজের ব্যক্তিগত বিমানে চড়ে ক্লাবের বাকি তিন আর্জেন্টাইন সতীর্থ আনহেল ডি মারিয়া, মাউরো ইকার্দি ও লিয়ান্দ্রো পারেদেস ও তাদের পরিবারকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন মেসি।
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) পরবর্তী রাউন্ডে লিডস ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের ম্যাচ স্থগিত করা হয়েছে। আগামী রোববার বক্সিং ডে'তে অ্যানফিল্ডে লিডসের বিপক্ষে মাঠে নামার কথা ছিলো সালাহ-মানেদের।
বাংলাদেশে ২২শে ডিসেম্বর রাতে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে ১-০ গোলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।