সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফেরা বাংলাদেশ নারী ফুটবল দলের একাধিক খেলোয়াড়ের ব্যাগ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকজনের ল্যাগেজের তালা ভাঙা হয়েছে।
ফুটবল
প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাঙ্গামাটিতে রূপনা চাকমার পরিবারকে দ্রুত সময়ের মধ্যে ঘর নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
নতুন দল মোঞ্জার বিপক্ষে সিরি-এ লিগে জুভেন্টাসের হতাশাজনক পরাজয়ের ম্যাচটিতে কনুই দিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে আঘাত করার অপরাধে লাল কার্ড পেয়েছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর এ কারণে আর্জেন্টাইন এই তারকাকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে বলে সিরি-এ সূত্র নিশ্চিত করেছে।
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি জিতে ইতিহাস গড়েছিলো বাংলাদেশ। ১৯৯৯ সাউথ এশিয়ান গেমস ফুটবলে নেপালকে হারিয়ে জুয়েল রানার নেতৃত্বে সেই ট্রফি নিয়ে দেশে ফিরেছিলেন জুয়েল রানা-আলফাজরা।
স্বপ্নার জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে সাফ ওমেন চ্যাম্পিয়নশীপে এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমি-ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। আজ কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ভারতের বিপক্ষে নিজেদের প্রথমবারের মতো এই জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশের নারীরা। এর আগে কখনোই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশের নারীরা।
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বাংলাদেশ।
নেইমারের একমাত্র গোলে শনিবার লিগ ওয়ানে ব্রেস্টকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে পিএসজি। এনিয়ে মৌসুমে ১০ম গোল করলেন এই ব্রাজিলিয়ান তারকা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি সেভ করে পিএসজিকে রক্ষা করেছেন গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা।
বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক ম্যাচেই নিজেকে রাঙিয়ে তুলেছেন রবার্ট লিওয়ানদোস্কি। বুধবার ক্যাম্প ন্যু’তে এই পোলিশ তারকার হ্যাটট্রিকে চেক রিপাবলিকের চ্যাম্পিয়ন্স ভিক্টোরিয়া প্লাজেনকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে কাতালান জায়ান্ট বার্সেলোনা।
চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পিএসজির বিপক্ষে খেলা হচ্ছেনা ইনজুরিতে পড়া জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল ডি মারিয়ার। সিরি-এ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর ফলে প্যারিসে ফেরা হলো না সাবেক এই পিএসজির তারকার।
পিএসজির হয়ে লিগ ওয়ানের নতুন মৌসুমে কিলিয়ান এমবাপ্পে ও নেইমার একে অপরকে যেন ছাড়িয়ে যাবার প্রতিযেগিতায় লিপ্ত হয়েছে। দলের এই দুই তারকার মধ্যে সম্প্রতি কিছু বিতর্কিত ঘটনায় অনেকেই কাছেই মনে হতে পারে সতীর্থ হিসেবে তাদের মধ্যে হয়তো সম্পর্কটা মোটেই ভাল নয়।
কিলিয়ান এমবাপ্পে জোড়া গোলে শনিবার নঁতের বিপক্ষে লিগ ওয়ানে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই ( পিএসজি)। দিনের আরেক ম্যাচে এ্যালেক্সিস সানচেজের গোলে অক্সেরেকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে টেবিলের আরেক শীর্ষ দল মার্সেই।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আর তাই আগামী ১১ অক্টোবর থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে আর কোন শঙ্কা থাকলো না।
সর্বভারতীয় ফুটবল সংস্থার ওপর থেকে নির্বাসন তুলে নিয়েছে বিশ্ব ফুটবলের পরিচালনা সংস্থা ফিফা। শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে ফিফার তরফে। ১১ দিন পর ওঠল নির্বাসন। ফলে অক্টোবরে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হতে আর কোনো বাধা থাকল না। শুক্রবার রাতের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভারতীয় ফুটবল সমর্থকরা।
উয়েফা বর্ষসেরা মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা। গতকাল ইস্তাম্বুলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহিলা বিভাগে বর্ষসেরার খেতাব লাভ করেছেন বার্সেলোনা তারকা অ্যালেক্সিয়া পুটেলাস।
কাতারে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ ফুটবল আসরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব পেতে যাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী।