যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি ফ্রায়েড চিকেনের দোকানে বন্দুকধারীর গুলিতে রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন বাংলাদেশি আহত হয়েছেন বলে সহকর্মী ও পরিচিতজনদের কাছ থেকে জানা গেছে।
অন্যান্য
নবনিযুক্ত খাদ্যমন্ত্রী আফরোজা খানম খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয় ও অধীন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ দেখতে নদীর দুই তীরে ও নদীতে অজস্র মানুষের ঢল নামে।
রাজশাহী রেলস্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ করতে গিয়ে মাটির নিচে থাকা ডিজেল সংরক্ষণ ট্যাংকের পাইপ ফেটে বিপুল পরিমাণ ডিজেল ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে।
সকাল থেকেই ঢাকার আকাশে মেঘের আনাগোনা। এর মধ্যে রাজধানী ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন ও সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঝিরিতে গোসল করার সময় বজ্রপাতে স্বামী-স্ত্রী এবং বাড়ির উঠানে বজ্রপাতের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়।
নানা প্রয়োজনে ঢাকার বাসিন্দারা দোকানপাট ও মার্কেটে যান। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব।
তাই চলুন জেনে নেওয়া যাক রবিবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ও পল্টন মডেল থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
জীবন ও কর্মের মূল্যায়ন, প্রামাণ্যচিত্র প্রদর্শন, কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন, নৃত্যনাট্য, গান ও আবৃত্তির মধ্য দিয়ে কবি মোহন রায়হানের ৭০তম জন্মদিন উদযাপিত হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত দুদিনে ২ হাজার ৫৫০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
নেত্রকোনার দুর্গাপুরে মেয়ে জামাইয়ের কুড়ালের আঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক জামাই শাহেদ বিশ্বাসসহ (৪৪) তিনজনকে আটক করেছে পুলিশ।
রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশের খোয়া যাওয়া পরিত্যক্ত একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগের একটি দল এ অভিযান চালায়।
চট্টগ্রামের ফটিকছড়ি ও ভূজপুর থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দেশি চোলাই মদ, গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় ১০ জনকে আটক করেছে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটক ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঞ্জিল পরিবহণের চালক মো. রবিনকে (৩৫) ফোনে ডেকে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। স্থানীয় এক বিএনপি কর্মীর বাহিনীর বিরুদ্ধে হামলার এই অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।
ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাভেল ট্রলিতে ৪ কেজি ১৮০ গ্রাম ‘কুশ’ (উচ্চমানের গাঁজা) ও পাসপোর্টের ফটোকপি ফেলে পালিয়েছেন দুই ভারতীয় নাগরিক। গত মঙ্গলবার বিকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।