নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অন্যান্য
চরফ্যাশনের বুড়াগৌরাঙ্গ নদীর তীরবর্তী চর মানিকা ইউনিয়নের চর আইচা গ্রাম। এই গ্রামেরই সংগ্রামী নারী আনোয়ারা বেগম। উপকূলীয় অঞ্চলের এই প্রত্যন্ত গ্রামে বসবাসকারী আনোয়ারা বেগমের জীবনটা মোটেও সহজ ছিল না। স্বামী হারানোর পর ছোট ছেলে আর বৃদ্ধ মায়ের ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে তার কাঁধেই।
পিরোজপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন কাউখালী–ভান্ডারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১৮ বছর বয়সী জুনায়েদ ইসলাম সিফাত ছোটবেলা থেকেই বাবা-মায়ের আদরের সন্তান। তার চোখের সামনেই দরিদ্র বাবা কামাল হোসেন রাত-দিন ঘাটুনি খেটেছেন।
চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫ জনের আর হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পৃথক বজ্রপাতে এক কলেজছাত্রী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যার দিকে উপজেলার দুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
চলন্ত ট্রেনে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে তূর্ণা নিশীথা এক্সপ্রেসের এক যাত্রীর ডান চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আহত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়কর আইনজীবী সমিতির সদস্য শ্যামল চন্দ্র দাস (৪৬)। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
সুনামগঞ্জের তাহিরপুরে চারাগাঁও সীমান্তের জঙ্গলবাড়িতে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক লোকমান হেকিমকে বুধবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার দালালকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়া এলাকায় মাদক সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম।
ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে লাইনচ্যুত বগিগুলো ঘটনাস্থলে রেখেই ট্রেনটির বাকি অংশ চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।
গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় চোর আটককে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও নারীসহ ২০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে মোক্তার হোসেন (৭৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বনগ্রাম এলাকায় একটি কাগজের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।