ছাত্র সমাবেশে জুমার নামাজ আদায়ের ব্যবস্থা করবে ছাত্রলীগ। সংগঠনটির পক্ষ থেকে এটিকে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ আখ্যা দিয়ে প্রচারণা চালানো হচ্ছে সপ্তাহজুড়ে।
রাজনীতি
আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ।
দেশে আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। এই জোটের নাম ‘জাতীয় জনতার জোট’। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ছয় দল মিলে নতুন এই জোটের ঘোষণা দেওয়া হয়।
নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ২০০৭ সালের কুশীলবরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। মানুষের টাকা আত্মসাতকারীর বিরুদ্ধে মামলা করা যাবে না, এটা নিয়ে সবার মাথাব্যথা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
২০২ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী কেন্দ্রীয় কার্যকরী কমিটি অনুমোদন করেছেন।
বিএনপি গণতান্ত্রিক চেতনায় গণমানুষের দল জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকার বিএনপি’র সকল নেতাকর্মী অন্তরে ধারণ করে।বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩১ আগস্ট) এক বাণীতে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ছাত্রলীগের সমাবেশ আগামীকাল শুক্রবার বিকেল তিনটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ হত্যা-খুন-গুমের রাজনীতিতে বিশ্বাস করে না।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর শমরিতা হাসপাতালে (পান্থপথ) আইসিসিইউতে রয়েছেন।
বরেণ্য কৃষিবিজ্ঞানী, কাজী পেয়ারার উদ্ভাবক স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ড. কাজী এম বদরুদ্দোজা আর নেই। বুধবার (৩০ আগস্ট) আনুমানিক বিকেল ৪টার দিকে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। বুধবার (৩০ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে তারা মোটরসাইকেলে করে উপজেলার গড়মাটি কলোনি এলাকা দিয়ে যাওয়ার সময় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৯দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেল থেকে ফের লঞ্চ চলাচল শুরু হবে বরগুনা-ঢাকা নৌ রুটে। বিকেল ৪টায় ঢাকা সদরঘাট থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম কে শিপিং লাইন্সের পূবালী-১ লঞ্চটি। নতুন যাত্রায় সব শ্রেণির যাত্রীদের জন্য কমানো হয়েছে লঞ্চের টিকিট মূল্য।
একসময়ের সিনেমা জগৎ কাঁপানো জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান অনেক দিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত। সম্প্রতি রাজনীতিতে ওতপ্রোতভাবে সক্রিয় হয়েছেন এ নায়ক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের কয়েকটি বড় শক্তি বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্বের কারণে এখানে তাদের অনুগত সরকার প্রতিষ্ঠা করতে চায়।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি বলেছেন, আমি বিক্রি হয়ে যাবার মত মানুষ নই।