ভারতে হযরত মুহাম্মদ (সাঃ ) ও উম্মুল মুমিনীন হজরত মা আয়েশা (রা.)-এর নামে অপমানমূলক বক্তব্যের প্রতিবাদে ‘বিশ্বের সকল মুসলমান এক হও লড়াই কর, বিশ্বনবীর অপমান সইবে না আর মুসলমান’ এমন স্লোগানে পাবনার চাটমোহর উপজেলায় ওলামা পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
রাজনীতি
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাফিয়া খাতুন বলেছেন, বাংলাদেশের প্রতিটি জায়গায় নারীদের ক্ষমতায়ন ও নেতৃত্ব বৃদ্ধির জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।
দেশে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে পাবনায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ।
মহানবী হযরত মুহম্মদ (সা:) ও হযরত আয়শা (রা.) কে নিয়ে কুরুচীপূর্র্ণ মন্তব্যের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ওলামা পরিষদ।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনে ৪৮ জনের প্রাণহানির পর এখন জানা যাচ্ছে যে ওই ডিপোসহ সীতাকুণ্ডের শতাধিক কারখানা ও ডিপোর মতো স্থাপনাগুলো ছয় মাস আগেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে পরিদর্শন করেছিল দুটি তদন্ত দল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমার মনে হয়, স্মরণকালের বৃহত্তম জনসভা হবে, যে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
পদ্মা সেতু সেতুর উদ্বোধনকে ঘিরে ষড়যন্ত্রকারীরা নাশকতা বা ধ্বংসাত্মক কিছু ঘটিয়ে জণগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে-এমন আশঙ্কা আইনশৃঙ্খলা বাহিনীর। বিদ্যমান পরিস্থিতিতে গত কয়েকদিনে পুলিশ সদর দপ্তরে দফায় দফায় বৈঠক হয়েছে। পাশাপাশি রোববার সেতু ভবনেও এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার হৃদপিণ্ডে আরো দুটি ব্লক পাওয়া যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হার্ট অ্যাটাক করেছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর প্রগতি সরণিতে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এর আগেই অগ্নিকাণ্ডে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর ৪টার দিকে পুটিমারী ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘পাকিস্তান আমলে আমরা যখন ছাত্র ছিলাম, ছাত্র আন্দোলন করতাম, রাজপথে স্লোগান দিতাম, তখন বিভিন্নভাবে স্লোগান দিতাম। তার মধ্যে একটা স্লোগান ছিল, গান-টান গাইতাম, কীর্তনও গাইতাম।
রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যার অন্যতম সন্দেহভাজন সুমন শিকদার মুসাকে ওমান থেকে দেশে আনা হয়েছে।
বিএনপি নেতারা ইদানীং অনেক দিবাস্বপ্ন দেখা শুরু করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, দন্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান বিদেশি নাগরিক হয়ে কিভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়।
পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্বের জেরে শনিবার রাতে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরেকজন কর্মী।