রাজনীতি

বিকেলে আ.লীগের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা

বিকেলে আ.লীগের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী কে হচ্ছেন তা জানা যাবে আজ রোববার বিকেলে। আজ বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আজ থেকে শুরু হচ্ছে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ

আজ থেকে শুরু হচ্ছে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ

সরকার পতনের এক দফা দাবিতে সপ্তম দফায় আবারও বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ আজ রবিবার শুরু হচ্ছে। সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজপথ, রেল ও নৌপথে এই কর্মসূচি চলবে।

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ এলাকায় গণপিটুনিতে কৃষ্ণা (৩২)) নামে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে ফতুল্লার দেওভোগ মাদরাসা সংলগ্ন পূর্ব নগর গলিতে এ ঘটনা ঘটে। নিহত কৃষ্ণা ফতুল্লা মডেল থানার মাসদাইর গুদারাঘাট এলাকার গ্রি চন্দ্র সেনের ছেলে।

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ : সমন্বিত বিনিয়োগের সুপারিশ নেত্রীবৃন্দের

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ : সমন্বিত বিনিয়োগের সুপারিশ নেত্রীবৃন্দের

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে নারীর অধিকারসংশ্লিষ্ট সকল খাতে সমন্বিত বিনিয়োগের সুপারিশ করেছেন নারী  নেতৃবৃন্দ। 

জাতির পিতার সমাধিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবের শ্রদ্ধা

জাতির পিতার সমাধিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবের শ্রদ্ধা

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের নবনিযুক্ত সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। 

রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়, আগুনসন্ত্রাসীদের সাথে নয় : তথ্যমন্ত্রী

রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়, আগুনসন্ত্রাসীদের সাথে নয় : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা পেট্রোল বোমা মেরে মানুষ পোড়ায়, হাসপাতালে হামলা চালায়, কোরআন শরীফ পোড়ায়, গাড়ি ও স্কুল ঘর পোড়ায়, ওরা কোন রাজনৈতিক দল নয়, রাজনৈতিক কর্মসূচিও এগুলো নয়।

শরিকদের মনোনয়নের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি : কাদের

শরিকদের মনোনয়নের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জোটগতভাবে নির্বাচন করতে আওয়ামী লীগের শরিকদের মনোনয়নের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। 

বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে যাবে না খেলাফত মজলিস

বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে যাবে না খেলাফত মজলিস

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার জরুরি অধিবেশনে বর্তমান পরিস্থিতিতে তারা নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।শনিবার (২৫ নভেম্বর) এক জরুরি অধিবেশনে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

জেএসডি নির্বাচনে অংশগ্রহণ করবে না : আ স ম রব

জেএসডি নির্বাচনে অংশগ্রহণ করবে না : আ স ম রব

চলমান গণআন্দোলনের লক্ষ্য অর্জন ব্যতিরেকে কোনো অবস্থাতেই বর্তমান সরকারের অধীন দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। 

রাশিয়ার বক্তব্য বাংলাদেশের জন-আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক : বিএনপি

রাশিয়ার বক্তব্য বাংলাদেশের জন-আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক : বিএনপি

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে বিরোধী মহাসমাবেশ আয়োজনে বিরোধী দলের সঙ্গে পরিকল্পনার অভিযোগ তুলেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা উল্লেখ করে বিএনপি বলছে, এই মন্তব্য একটি স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

চার বিভাগে প্রার্থী চূড়ান্ত করেছে আ.লীগ

চার বিভাগে প্রার্থী চূড়ান্ত করেছে আ.লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চার বিভাগের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২

সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে তালতলা বিজিবি হেডকোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে । নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

মাদারীপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

মাদারীপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় ইব্রাহিম খান নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে শিবচর উপজেলার পাঁচ্চরে এ দুর্ঘটনা ঘটে।

রাজধানীর মৌচাক মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মৌচাক মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মৌচাকের গোল্ডেন প্লাজার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে গোল্ডেন প্লাজার ৮ম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।