রাজনীতি

সম্মিলিত ইসলামী ঐক্যজোট আগামী নির্বাচনে অংশ নেবে

সম্মিলিত ইসলামী ঐক্যজোট আগামী নির্বাচনে অংশ নেবে

আটটি ইসলামী দলের জোট সম্মিলিত ইসলামী ঐক্যজোট, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতোমধ্যেই ২০০ প্রার্থীকে মনোনয়ন দিয়েছে।

হরতাল-অবরোধের ডাক জামায়াতেরও

হরতাল-অবরোধের ডাক জামায়াতেরও

আগামী ২৯ নভেম্বর অবরোধ ও ৩০ নভেম্বর সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সোমবার (২৭ নভেম্বর) ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতি এ কর্মসূচি ঘোষণা করেন।

ভিন্ন মতের নামে দেশবিরোধিতা সহ্য করা হবে না : শেখ পরশ

ভিন্ন মতের নামে দেশবিরোধিতা সহ্য করা হবে না : শেখ পরশ

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ভিন্ন মতের নামে দেশবিরোধীতা সহ্য করা হবে না। এই দেশকে যারা মৌলবাদী দেশ বানাতে চায় এবং যারা দেশের ক্ষতি করতে চায় তাদেরকে প্রতিহত করা হবে।

বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে : তথ্যমন্ত্রী

বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাদের অবরোধের ডাকে তাদের সমর্থকদের সমর্থন নাই, কর্মীদেরও নাই।

বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতালের ডাক বিএনপির

বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতালের ডাক বিএনপির

আগামী বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে বিএনপি।আজ সোমবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

গত ২৪ ঘণ্টায় পোড়ানো হয়েছে ১০টি গাড়ি : ফায়ার সার্ভিস

গত ২৪ ঘণ্টায় পোড়ানো হয়েছে ১০টি গাড়ি : ফায়ার সার্ভিস

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে সোমবার (২৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অন্তত ৬টি অগ্নিকাণ্ডে ১০টি গাড়ি পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা।

রাজধানীতে অবরোধের সমর্থনে মৎস্যজীবী দলের বিক্ষোভ

রাজধানীতে অবরোধের সমর্থনে মৎস্যজীবী দলের বিক্ষোভ

একদফা দাবিতে বিএনপি ঘোষিত সপ্তম ধাপের অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে মৎস্যজীবী দল। সোমবার দুপুরে  মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।  

নেত্রকোনার ২ আসনে আ.লীগের নতুন মুখ

নেত্রকোনার ২ আসনে আ.লীগের নতুন মুখ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। নেত্রকোনার পাঁচটি আসনের মধ্যে দুটি আসনে এসেছে নতুন মুখ।

ফরিদপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার

ফরিদপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার

ফরিদপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সকালে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নওগাঁয় পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নওগাঁয় পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নওগাঁর মহাদেবপুরে একটি পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলা সদরে মাসুদ পেট্রোল পাম্পের বিপরীতে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের এই ঘটনায় বাসের অধিকাংশ স্থান পুড়ে গেছে।

ঋষিজ পদক পেলেন ড. সৌমিত্র শেখর

ঋষিজ পদক পেলেন ড. সৌমিত্র শেখর

শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য ঋষিজ পদক-২০২৩ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

জাতীয় পার্টির ৩০০ আসনে  প্রার্থী ঘোষণা বিকেলে

জাতীয় পার্টির ৩০০ আসনে প্রার্থী ঘোষণা বিকেলে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি। ইতোমধ্যে দলটির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষ হয়েছে। যদিও শুক্রবার থেকে টানা বৈঠকে প্রার্থীতালিকা চূড়ান্ত করলেও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলটি।