রোমাঞ্চে ভরা মায়ামি গ্র্যান্ড প্রিঁ'তে দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছেন তরুণ ইতালিয়ান ড্রাইভার কিমি অ্যান্টোনেল্লি।
অন্যান্য
পাকিস্তান সুপার লিগের ফাইনালে আজ মুখোমুখি হায়দরাবাদ ও পেশোয়ার। রিয়াল মাদ্রিদও মাঠে নামছে লা লিগায়।
নারী টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ আছে আজ। রাতে ইউরোপা লিগের সেমিফাইনালও অপেক্ষা করছে আজ
জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের সার্ফিং ইভেন্টে প্রথমবারের মতো লড়াই করবেন বাংলাদেশি সার্ফাররা।
ইতিহাসের নতুন দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশের নারী হকি। প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে সদ্য গঠিত বাংলাদেশ জাতীয় নারী হকি দল, যা দেশের ক্রীড়াঙ্গনে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রথম দফায় ১২৯ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতার আওতায় নিয়ে আসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ আরো ১৭১ জনকে এই কর্মসূচিতে যোগ করা হচ্ছে। তাতে সংখ্যাটা দাঁড়াবে ৩০০ জনে। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় চালু হওয়া এই কর্মসূচিতে ক্রীড়াবিদকে মাসিক এক লাখ টাকা ভাতা ও বিশেষ কার্ড প্রদান করা হচ্ছে।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ ‘কামব্যাক’ চায় বার্সেলোনা ও লিভারপুল, তাদের প্রতিপক্ষ যথাক্রমে আতলেতিকো মাদ্রিদ ও পিএসজি।
দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে ক্রিকেট ও ফুটবলের আধিপত্যের মধ্যেই ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়ে সামনে এলো ফর্টিস গ্রুপ। রাজধানীর জলসিঁড়ি এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের প্রথম ইকুয়েস্ট্রিয়ান ক্লাব, যা অশ্বারোহী খেলাধুলার বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
কক্সবাজার সমুদ্রসৈকতে শেষ হলো ৮ম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট। যেখানে অংশ নেন দেশসেরা ৭০ জন সার্ফার।
এশিয়ান গেমস হকির বাছাইপর্বের ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) থাইল্যান্ডে এশিয়ান গেমসের বাছাই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক আর্চারি অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কৃতি খেলোয়াড় ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিব।
একাধিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আছে আজ। আছে পিএসএলের ম্যাচও।
শিল্প-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে শিশু-কিশোরদের মেধা বিকাশের জন্য ‘নতুন কুড়ি’ অনুষ্ঠানের আদলে খেলাধুলায় পারদর্শী হওয়ার অনুপ্রেরণা দিতে ও মেধা বিকাশের সুযোগ করে দিতে ‘নতুন কুড়ি স্পোর্টস’ চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের তারকা ক্রিকেটাররা পরিবার-পরিজনের সঙ্গে ভিন্ন ভিন্ন স্থানে ঈদ উদযাপন করছেন।
পবিত্র ঈদুল ফিতরের দিনেই আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের নজির গড়েছে বাংলাদেশ। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত জুডো প্রতিযোগিতায় দুইটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের জুডোকারা।
নারী এশিয়ান কাপের প্রথম সেমিফাইনালের ম্যাচ আজ। এছাড়াও রাতে আছে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগের চারটি ম্যাচ।