অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে একটি রাজনৈতিক দলের হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, গণতন্ত্র এখনও নিরাপদ নয়, অবাধ সুষ্ঠু নির্বাচন কবে হবে এটি নিয়ে নানা ধরনের গোঁজামিল দেখতে পাচ্ছি। এটা হওয়ার কথা নয়।