নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর চাটখিলে এক ব্যবসায়ীকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক দল সন্ত্রাসীর বিরুদ্ধে।
অপহরণ
জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিনুর রহমানকে (৩৯) অপহরণের পর নির্যাতন ও চাঁদাবাজির মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদকে (৫৫) গ্রেফতার করেছে যৌথবাহিনী।
কক্সবাজারে টেকনাফের কুখ্যাত অপহরণ চক্রের নেতা বদরুদ্দোজা ওরফে বদরুজকে গ্রেফতার করেছে পুলিশ।
মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে বন্ধুকে নিয়ে ভাতিজিকে অপহরণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। কক্সবাজারের রামু থানাধীন ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর সিকদারপাড়া এলাকার হাসনাইনুল হক ওরফে নাঈম।
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুটি ট্রলারসহ ছয়জন মাঝিকে অপহরণ করেছে মিয়ানমারের আরাকান আর্মি।বুধবার (১৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ।
গাজীপুরের কালীগঞ্জে মুক্তিপণের টাকা না পেয়ে প্রতিবেশী রেক্সি বাবু রোজারিওকে (৪৩) হত্যা করেন লিংকন জন রোজারিও (৩৮)। ঘটনার প্রায় চার মাস পর শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে মরদেহের বস্তাবন্দি কঙ্কালটি উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দড়িপাড়া গ্রামের রেললাইনের পাশের ডোবা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
পাকিস্তানে পাত্রী দেখানোর কথা বলে ডেকে নিয়ে আটজনকে অপহরণ করেছে ডাকাতরা। অপহৃতদের মধ্যে চারজন নারীও রয়েছেন।
টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে সাব্বির (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
কক্সবাজারের টেকনাফ উপজেলার মোছনী গ্রামে নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের অভ্যন্তরে স্থানীয়দের বসতবাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।
পূর্ব নাইজেরিয়ায় একটি বার্ষিক সম্মেলনে যাওয়ার পথে ২০ জন মেডিক্যাল শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। ওটুকপো শহরের কাছে রাস্তা থেকে ওই শিক্ষার্থীদের অপহরণ করা হয়। এনুগু থেকে ১৫০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত ওই পথে নিয়মিত হামলা ও অপহরণের ঘটনা ঘটে থাকে।