টাঙ্গাইলের মির্জাপুরে র্যাব পরিচয়ে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণের টাকা আদায়কালে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা বর্তমানে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপহরণ
বান্দরবানের রুমা উপজেলায় তারাবির নামাজ চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের একটি দল সোনালী ব্যাংকের ভোল্ট ভেঙে দেড় থেকে ২ কোটি টাকা লুট করে নিয়ে গেছে।
লিবিয়ায় মেডিকেল ভিসায় চাকরি দেওয়ার কথা বলে চার বাংলাদেশি যুবককে দূর্বৃত্তরা কর্তৃক অপহরণ ও নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে।
নেত্রকোনার কলমাকান্দায় অপহরণের ২২ দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। উদ্ধারের পর সদর হাসপাতালে ধর্ষণসংক্রান্ত ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়। পরে আদালতের বিচারক ওই স্কুলছাত্রীকে তার বাবার জিম্মায় দেন।
চাঁপাইনবাবগঞ্জে গরু ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ১১ মাস পর মূল অপহরণকারীসহ তিনজনকে গ্রেফতার করেছে স্থানীয় সদর মডেল থানা পুলিশ।
নাইজেরিয়ায় হামলা চালিয়ে আবারও ৮৭ জনকে অপহরণ করেছে বন্দুকধারীরা। রবিবার রাতে কাদুনা রাজ্যের কাজুরায় বন্দুকধারীরা হামলা চালিয়ে তাদের অপহরণ করে নিয়ে যায়। তাদের মধ্যে নারী-শিশুও রয়েছে।
সন্দেহভাজন ইসলামপন্থী বিদ্রোহীরা চলতি সপ্তাহে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় ৫০ জনকে অপহরণ করেছে। এদের বেশিরভাগই নারী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯জন শিক্ষার্থী অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকায় বিভিন্ন মেয়াদে এবং ফেসবুক গ্রুপে অশ্রাব্য ভাষায় গালমন্দ করায় এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
বগুড়ার কাহালুতে অপহৃত যুবককে উদ্ধার এবং ওই ঘটনায় দায়ের মামলায় মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ফরিদপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করার দায়ে লিটন ওরফে রমজান মিয়া (৩১) নামের এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।