পাবনা প্রতিনিধি: পাবনায় ফিল্মি স্টাইলে শিশু অপহরণকালে ৪ জন আটক করেছে পুলিশ। পাবনার সদর উপজেলার আতাইকুলায় প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে গলায় ধারালো অস্ত্র ও মুখে রুমাল বেঁধে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে।
অপহরণ
হত্যা, ধর্ষণ ও অপহরণের পৃথক তিন মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিদের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের নির্দেশ দেয়া হয়েছে।
যশোর প্রতিনিধি: যশোরে পৃথক অভিযান চালিয়ে তিন অপহৃতকে উদ্ধার ও ৩টি ককটেল বোমা, ৩টি চাকুসহ ৬ অপহরণকারী এবং ১০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব। শুক্রবার গভীর রাতে থেকে শনিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
জাতিসংঘ জানিয়েছে যে, ইয়েমেনে অপহৃত সংস্থাটির পাঁচজন কর্মীকে উদ্ধারে জোর তৎপরতা চলছে।বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও বার্তা সংস্থাগুলোর খবরে বলা হচ্ছে, গত শুক্রবার ইয়েমেন থেকে ৫ জন জাতিসংঘ কর্মীকে অপহরণের ঘটনা ঘটে, যার জন্য ইসলামী জঙ্গিগোষ্ঠী আল কায়েদা দায়ী বলে উল্লেখ করে অন্তত একটি প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী নোমানকে অপহরণের চেষ্টা করেছে কতিপয় অজ্ঞাত ব্যক্তি। গত ১৩ অক্টোবর রাত সোয়া ৯টায় নগরীর পুলিশলাইনস্থ রাজ্জাক প্লাজার লিফটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নোমানের মা নাজমা বেগম বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে বন্দুকযুদ্ধে চার অপহরণকারী নিহত হওয়ার পর তাদের লাশ ক্রেনে ঝুলিয়ে শহরের বিভিন্ন স্থানে প্রদর্শন করেছে তালেবান। শনিবার চারজনের লাশ শহরের গুরুত্বপূর্ণ চারটি স্কয়ারে ঝুলিয়ে রাখা হয় বলে পার্সটুডের খবরে বলা হয়েছে।
দিনাজপুরের চিরিরবন্দরে মা-ছেলেকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় গ্রেফতার রংপুর সিআইডির এএসআই ও কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দিনাজপুরের চিরিরবন্দরে মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় সিআইডির এএসপিসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে।
রংপুর থেকে দিনাজপুরের চিড়িরবন্দর উপজেলায় গিয়ে এক বাড়ী থেকে দুজনকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের সাথে জড়িত থাকার অভিযোগে সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) তিনজন সদস্যকে আটক করে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।
সশস্ত্র অপরাধী চক্র নাইজেরিয়ার উত্তরপশ্চিম ও মধ্যাঞ্চলের বিভিন্ন গ্রাম লুট, গবাধি পশু চুরি এবং মুক্তিপণ আদায় করতে প্রায়শই হামলা চালায়। তবে এ বছরের শুরু থেকে তারা বিভিন্ন স্কুল ও কলেজ লক্ষ্য করে হামলা ও অপহরণ চালানো অনেক বাড়িয়ে দিয়েছে।