ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে চায় জার্মানি। সেই সাথে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ভারত যাতে স্পষ্ট একটি অবস্থান নেয় সেই আহ্বান জানিয়েছেন চ্যান্সেলর ওলাফ শলৎস।
অবস্থা
শান্তিচুক্তি করার ক্ষেত্রে আবারও রাশিয়ার শর্ত প্রত্যাখ্যান করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য ভবিষ্যৎ শান্তিচুক্তিতে দেশটির দখল করা ভূখণ্ড ছাড়ার কোনো প্রশ্নই আসে না।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ড, দেশটির ইতিহাসে তৃতীয়বারের মতো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটির উত্তর অংশে শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল তাণ্ডবে ব্যাপক বন্যা শুরু হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
বিদ্যুৎ ঘাটতি দিন দিন গুরুতর পর্যায়ে পৌঁছে যাওয়ায় ‘জরুরি দুর্যোগ পরিস্থিতি’ ঘোষণা করতে বাধ্য হয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই ঘোষণা দেন।
শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে তুরস্কে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
বর্তমান সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীসহ অন্যান্য বিভাগে বিএনপিসহ সমমনা বিরোধী দল, জোট ও সংগঠনের গণঅবস্থান কর্মসূচি মঙ্গলবার শুরু হয়েছে।
১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ ও ৩০ ডিসেম্বর দলটির গণমিছিল কর্মসূচির মতোই ১১ জানুয়ারি বিএনপির গণঅবস্থান কর্মসূচির বিপরীতে মাঠে সতর্ক পাহারায় থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের একপাশের সড়কে গণঅবস্থান কর্মসূচি পালনের অনুমতি পেয়েছে বিএনপি। বুধবার (১১ জানুয়ারি) চার ঘণ্টার এ অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।
সরকার পতনের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি রাজধানীসহ সারাদেশের বিভাগীয় শহরে গণঅবস্থান পালন করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।
আগামী ১১ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। পূর্ব ঘোষিত গণঅবস্থান কর্মসূচিতে কে কোন সাংগঠনিক বিভাগের দায়িত্ব পালন করবেন, সেটি নির্ধারণ করে তাদের নাম প্রকাশ করা হয়েছে।