প্রতারণা করে গ্রাহকের ৬০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে ভুয়া এনজিও’র মালিকসহ ৬ জনকে আটক করেছে র্যাব।
অভিযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গৃহবধূকে হাত বেঁধে ধর্ষণ করা হয়েছে। গত ২৬ নভেম্বর রাতে ওই ঘটনা ঘটলেও ধর্ষক প্রভাবশালী হওয়ায় মামলার সাহস করেনি ধর্ষণের শিকার গৃহবধূ।
নব্বইয়ের দশকে কথিত ধর্ষণের অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন লেখক ই. জিন ক্যারল।
বরিশালের গৌরনদীতে প্রেমের ফাঁদে ফেলে একটি ক্লিনিকের এক নারী কর্মচারীকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে এক টেইলার্স শ্রমিকের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিত ওই তরুণী বাদী হয়ে অভিযুক্ত টেইলার্স শ্রমিক দিপক সরকারকে (৩৪) আসামি করে শনিবার গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত আসামি দিপক সরকারকে গ্রেফতার করেছে।
অধিকৃত ক্রিমিয়ার সাথে রাশিয়াকে যে সেতুটি যুক্ত করেছে তার ওপর হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে একে ‘সন্ত্রাসী তৎপরতা’ বলে বর্ণনা করেছেন ভ্লাদিমির পুতিন।
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় আইন বিভাগের মুট কোর্ট কক্ষে এর আয়োজন করে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটি।
আলিপুর জেলে বুধবার সংগ্রহশালার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উদ্বোধন শেষে মমতা বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে ইতিহাস বদলে দেওয়া হচ্ছে। ভূগোল বদলে দেওয়া হচ্ছে
পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া পৌর এলাকার সানিলা মহল্লায় পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিকের বাড়িতে আগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চ্যাটার্জি। প্রায় ২৭ ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হল তাকে। শুক্রবার সকাল থেকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় রাজ্যের শিল্পমন্ত্রীকে।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ড্রাইভিং লাইসেন্স ও বিভিন্ন জাল সনদপত্র তৈরি এবং এসব তৈরির সরঞ্জামসহ ৫ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।