নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকের কারবার থেকে বিরত রাখতে স্ত্রীকে তালাক দেয়ায় ঘটনার জের ধরে স্বামীকে অপহরণের অভিযোগ উঠেছে। একই সাথে স্বামীর পরিবারের সদস্যদের উপড়ও হামলার ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকের কারবার থেকে বিরত রাখতে স্ত্রীকে তালাক দেয়ায় ঘটনার জের ধরে স্বামীকে অপহরণের অভিযোগ উঠেছে। একই সাথে স্বামীর পরিবারের সদস্যদের উপড়ও হামলার ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইনিয়নে বাসাবাড়িতে কাজ দেওয়ার কথা বলে ১৩ বছর বয়সী এক শিশুকে দীর্ঘদিন ধরে জোরপূর্বক যৌনকাজে বাধ্য করার অভিযোগ উঠেছে একটি পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে।
গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে মো. রানা (৩৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে টঙ্গীর গাজীপুরা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রানা টঙ্গী পূর্ব থানার এরশাদনগর (২ নম্বর বøক) এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
সিরাজগঞ্জ সদর উপজেলায় আমিনুর ইসলাম (৪০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বস্তুগত সহায়তা বা প্রয়োজনীয় উপকরণ দেওয়ার চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের এক কর্মীকে গ্রেফতার করেছে দেশটির বিচার বিভাগ (ডিওজে)।
গ্রেফতার ব্যক্তি ৫১ বছর বয়সী অ্যাশটন হামেদ এল্লাবুদি। তাঁর বিরুদ্ধে হুথিদের সহায়তার উদ্দেশ্যে বিস্ফোরক উপকরণ ও ড্রোন তৈরির কাজে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের অভিযোগ আনা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিশোরীকে অপরহরণের পর রাতভর আটক রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
কারাগারে গভীর রাতে সাবেক লেফটেন্যান্ট কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদকে কারারক্ষীরা লাঠি দিয়ে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার আইনজীবীর দাবি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সাবেক এই সেনা কর্মকর্তাকে পেটানো হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ ঘটনায় নিরপেক্ষ বিচারিক তদন্ত ও তারেক সাঈদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা চেয়ে আদালতে আবেদন করেছেন এই আইনজীবী। এ বিষয়ে শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
বিগ বস বাংলার ঘরে এবার ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতা সামনে আনলেন কনটেন্ট ক্রিয়েটর ও কৌতুকশিল্পী নিরঞ্জন।
বিভিন্ন অনিয়মের অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের পরিচালকের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।