কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়ায় যুদ্ধাপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
- বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
- * * * *
- জয়পুরহাটের ধানক্ষেতে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ
- * * * *
- ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন
- * * * *
- প্রয়োজনে সংবিধান সংশোধন করে আ. লীগকে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম
- * * * *
- পুলিশকে পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- * * * *
অসুস্থ
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. সামসুল হক (৫৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১ আগস্ট) দিনগত রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।
সৌদি আরবে ৬ হাজার ৫০০ জন হাজি তীব্র দাবদাহে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের সুস্থ করে তুলতে চিকিৎসা দিচ্ছে দেশটির মেডিকেল টিম। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি জিমে শরীরচর্চা করতে গিয়ে অসুস্থ হয়ে রাকিব (২৩) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় পাকুন্দিয়া পৌর সদরের গরুরহাট এলাকার ওই জিম সেন্টারে শরীরচর্চার সময় তার মৃত্যু হয়। রাকিব চরফরাদি গ্রামের রবিউলের ছেলে। তিনি পাকুন্দিয়ার চর আদর্শ কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে তমা মির্জা অভিনীত চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। এ কারণে প্রচারণার কাজে বেশ দৌড়ঝাঁপ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় একটি জেব্রার মৃত্যু হয়েছে। রবিবার (১৮ জুন) রাত সাড়ে ১০টায় জেব্রাটি মারা যায়। সংশ্লিষ্টরা জানান, চিড়িয়াখানায় অন্যতম বয়স্ক জেব্রা ছিল এটি।
বুধবার (৭) বিকেল ৩টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম, নবম ও দশম শ্রেণির অর্ধবার্ষিকী পরীক্ষা চলাকালে অন্তত ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
মঙ্গলবার (৬ জুন) কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর সুবল-আফতাব স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী হাবিবা আক্তার (১১) নামে এক শিক্ষার্থী মারা গেছে। এই ঘটনার পরের দিন বুধবার (৭ জুন) একই স্কুলের ২৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
কুমিল্লার দাউদকান্দিতে তীব্র তাপপ্রবাহে এবার ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আজ বুধবার দাউদকান্দি উপজেলার স্থানীয় গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।
দেশে যখন করোনার প্রকোপ নেই বললেই চলে ঠিক তখনই ভাইরাসটিতে আবারও আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৩ মে) করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।