চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় অবস্থিত অমিত ফুড প্রোডাক্টস নামে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অস্বাস্থ্যকর পরিবেশ
মুন্সীগঞ্জের সদর উপজেলার সুপার মার্কেট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ‘লালবাগ কাচ্চি বিরিয়ানি’ নামের একটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে যশোর শহরের একটি হোটেলকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ফতুল্লা এলাকায় অনিবন্ধিতভাবে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের দায়ে ‘আমিন স্কয়ার বিডি’ নামের একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশানোর অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বগুড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুর তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ, শিশু শ্রম ও নকল সেমাই তৈরি করায় এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মাদরাসা রোডের তাহের ফুডে এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকায় কোনো কাঁচা বস্তি, অস্বাস্থ্যকর পরিবেশ থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সুন্দর পরিবেশে সবাই বসবাস করবে। সেই ব্যবস্থা করে দেবো। এই পদক্ষেপও আমরা নিয়েছি। মানুষের কল্যাণে কাজ করা, এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করি।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিপণন করার দায়ে তিন প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গরুর গোয়ালের সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।