ব্যাটার শ্রেয়াস আইয়ারের অনবদ্য সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতা ফেরালো স্বাগতিক ভারত।
দ্বিতীয় ওয়ানডেতে ভারত ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফেরালো ভারত। আইয়ার অপরাজিত ১১৩ রান করেন।