গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন গোবিন্দগঞ্জের ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তারিক রিফাত (৫০)।
আওয়ামী লীগ নেতা
রাঙামাটি জেলা আওয়ামী লীগের নেতা জামাল উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর চকবাজার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেটের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না করায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র সিটি ইন্টেলিজেন্স এনালাইসিস ডিভিশনের অভিযানে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু জাহের দুলালকে গ্রেফতার করা হয়েছে।
সিলেটে নিজ বাসার ছাদ থেকে আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে তিনি হত্যার শিকার হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মানিক দর্জিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।
চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নে সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিটি নিয়ে দেখা দিয়েছে তীব্র বিতর্ক। ইউনিয়ন পর্যায়ের ৪০ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণার মাত্র দুই দিন পরই তা স্থগিত ঘোষণা করেছে জেলা এনসিপি। মূলত নতুন কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পাওয়া ব্যক্তি আওয়ামী লীগের স্থানীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদধারী নেতা ছিলেন এমন অভিযোগ উঠার পর সংগঠনটির অভ্যন্তরে সমালোচনার ঝড় শুরু হয়।
বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি (৫৬)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও লাঞ্ছিত করার ঘটনায় শরীয়তপুরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বাড়ির সামনে বিক্ষোভ করেছে এনসিপি নেতাকর্মীরা।
গাজীপুর জেলার কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এস এম আশরাফুল আলম আসকরকে (৬০) গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।