নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের নেতা এ এম আব্দুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে এম আব্দুল্লাহসহ ১০ জন আহত হয়েছেন।
আওয়ামী লীগ নেতা
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন দুই উপজেলার ১৭ নেতা।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব সাগরদী আওয়ামী লীগের সহ-সভাপতি, ছানা উল্যা (৭০) তিনি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ছেলেকে বিদেশ পাঠান। নিজে একটি চা-এর দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।
বিএনপির নেতাকর্মীরা ফেসবুকে সক্রিয় উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, ‘আমরাও ফেসবুকে সরকারের উন্নয়নের বিভিন্ন পোস্ট দেবো এবং সেসব পোস্ট সবাই লাইক করবো।’
মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ এলাকায় চারতলা ভবনের ছাদ থেকে পড়ে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক অনেক উঁচুতে। দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে এই সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বাদল রহমানের (৬২) রহমানের লাশ পাওয়া গেছে।
চট্টগ্রাম নগরীর খুলশী আমবাগান ও পাহাড়তলিতে পৃথক অভিযানে ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছে ৮শ ইয়াবা পাওয়া গেছে।
কীটনাশক প্রয়োগ করে সরকারি সড়কের পাশে লাগানো ৫০টি তালগাছ মেরে ফেলার অভিযোগে আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আদালতে দাঁড়িয়ে থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের চুতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।