ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার হওয়া আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন- মজনু গাজী, মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী ও মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলন।
আওয়ামী লীগ নেতা
দিনাজপুরের ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ হাসান মেহেদী রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী পৌর শহরের শাপলা চত্বর ঢাকা মোড় এলাকায় নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভোলায় হাতবোমা ও দেশীয় অস্ত্রসহ মো. মাইনুদ্দিন মোল্লা (৩৭) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে কোস্টগার্ড।
ফরিদপুরের বোয়ালমারীতে মতি কাজী (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোনার আটপাড়ায় পারিবারিক দ্বন্ধের জেরে ভাই ভাতিজাদের হামলায় চাচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কায়সার ইমরান বাবুল (৫৭) খুন হয়েছেন বলে জানা গেছে। রবিবার রাতে আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরাম পাশা গ্রামে এ খুনের ঘটনা ঘটেছে। পুলিশ রাতেই এ ঘটনার ইন্ধনদাতা নিহতের ছোট ভাই রতনকে আটক করেছে।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (১৯ এপ্রিল) দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ সম্পাদক মতিউর রহমান মতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০১৫ সালে রাজধানীর কারওয়ান বাজারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সায়মন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর লালবাগ থানায় দায়ের হওয়া মাদ্রাসাছাত্র শাহেনুর রহমান হত্যা মামলায় চকবাজার থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী সিরাজুল ইসলাম রাডো এবং কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন সরকারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। থানায় আটক আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশকে পেটানোর দায়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আবিদ হাসান জজ মিয়াকে আটক করা হয়। সোমবার রাত ১০টার দিকে শিবপুর থানার ভেতরে এ ঘটনা ঘটে।