আওয়ামী লীগের অত্যাচারী-জালিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোনো দল চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
আওয়ামী লীগ
জধানীর তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে শুক্রবার জুমার নামাজের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মূল আয়োজক মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধ অঙ্গসংগঠনের ৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে বলে পুলিশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ের প্রতিবাদে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বনানী থানা ছাত্রদল।
রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনাকারী সজীবুল ইসলাম হৃদয়সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আট বছরে শ্রমিকনেতা ও শ্রমিকদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছিল, সেগুলোর প্রায় সবই প্রত্যাহার হয়ে গেছে। ফলে অভিযুক্ত, অজ্ঞাতনামাসহ মোট ৪৭ হাজার ৭২৮ জন মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। তবে শ্রমিক হত্যার অভিযোগে গাজীপুরের কোনাবাড়ী থানায় হওয়া একটি মামলা প্রত্যাহার হয়নি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও গোবিন্দগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. ভবেশ চন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাগেরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. তারেক আজিজ ও তার মায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তারেক আজিজ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা ঘটে বুধবার রাত ১০টার দিকে ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামে।
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের মামলায় বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আ. আব্দুল মান্নান মিয়াকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।