ভারতের মধ্যপ্রদেশের গুনা জেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ময়লাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৪ জন।
আগুন
রাজধানীর সাইন্সল্যাবে সুকন্যা টাওয়ারের নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
ঢাকার ধামরাইয়ের কালামপুরে ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কওমি মাদরাসা ও এতিমখানায় আগুনের ঘটনা ঘটেছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির ২০০ শিক্ষার্থীর শোবার বিছানাপত্র পুড়ে গেছে।
রাশিয়ার একমাত্র পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার ও কার্গো জাহাজে আগুন লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে এটা নিভিয়ে ফেলা হয় বলে জানিয়েছে জরুরি মন্ত্রণালয়ের মুরমানস্ক শাখা।
নওগাঁ-৫ আসনের নৌকার পার্থীর ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
দিনাজপুরের কাহারোল উপজেলা শহরে ঝালাই করার সময় সাগরিকা নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দিন-দুপুরে রাজধানীর জুরাইন এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জুরাইনের পোস্তগোলায় এই ঘটনা ঘটে।
ফেনীতে সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত দশটার দিকে ফেনী সোনাগাজী সড়কের দাউদপুল কাঁচাবাজারের দক্ষিণ পাশে রনি অটো সিএনজি গ্যারেজের সামনে মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
রাজধানীর গুলিস্তানে রজনীগন্ধা পরিবহন, কলাবাগানে শিকড় পরিবহন ও মিরপুর-১৩ নম্বরে ট্রাস্ট পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সময়ে এসব আগুনের ঘটনা ঘটে।
গাইবান্ধার পলাশবাড়ীতে আকস্মিকভাবে আগুন লেগে রাস্তার পাশের খাদে পড়েছে একটি যাত্রীবাহী বাস। তবে এ ঘটনায় কোনো যাত্রী গুরুতর আহত হননি।