বড় কোনো সহিংসতা ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হলেও ভোটের আগের দিন থেকে গতকাল রবিবার পর্যন্ত দেশের ২০টি জেলার ২৫ স্থানে সংঘাত-সহিংসতার ঘটনা ঘটেছে।
আগুন
সাভারে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী পার্কিং করা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় আধা ঘণ্টারও বেশি সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে একটি ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আকিজ জুট মিল সংলগ্ন সরকার গ্রুপ-এর ওই ভবনের পঞ্চম তলায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি ১০ তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।
পটুয়াখালী-১ আসনের দুমকি উপজেলায় একটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টার ঘটনা ঘটেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
বাগেরহাটে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের দ্বিতীয় এবং তৃতীয়তলাসহ কমপ্লেক্সের মধ্যে শীত কাপড়ের মার্কেটের ১৫ দোকান ও একটি ডায়াগনস্টিক সেন্টার সম্পূর্ণ পুড়ে গেছে।
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি বোর্ডিং ব্রিজ সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।
বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতালের স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে আগুনে পুড়ে গেছে ২০টি দোকান।
কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনি প্রচার ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।