ঝালকাঠিতে একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডের ঘটনায় লেগুনাটি পুরো পুড়ে যায়। বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শহরের কলেজ রোড এলাকার সমাজসেবা অফিসের সামনে এ ঘটনা ঘটে।
আগুন
গাজীপুরে আলাদা স্থানে দুটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এছাড়া ভুরুলিয়া এলাকায় রেললাইনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনটির দুটি বগি পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয় ট্রেনটির একটি বগি।
রাজশাহীর মোহনপুরে গভীর রাতে পাটভর্তি একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সদর উপজেলায় রহস্যজনক আগুনে ১ হাজার ৫০০ শ' পোল্ট্রি মুরগিসহ একটি খামার পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখনো অগ্নিকান্ডের কারণ জানাতে পারেনি সদর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত খামার মালিক।
কেরাণীগঞ্জের আগানগরে একটি ৬তলা ভবনের উপরের তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, সকাল ৮টা ৫৫ মিনিটে আলম মার্কেট ভবনের ৬তলায় আগুনের সূত্রপাত হয়।
পঞ্চম দফায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি শুরু হবে আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে। তবে অবরোধ শুরুর আগেই মঙ্গলবার রাতে আড়াই ঘণ্টার ব্যবধানে রাজধানীতে চারটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
রাজধানীর ধানমন্ডিতে সাতসকালে একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে অবরোধকারীরা। আজ বুধবার (১৫ নভেম্বর) সকালে ধানমন্ডি-২৭ নম্বরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
মুন্সিগঞ্জের গজারিয়ায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের দেওয়া একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরটির বারান্দার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটে ঘটেনি।
গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কোয়ালিটি টেক্সলাইন ও সাফোয়ান ফোয়েল নামের একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস ঢাকার প্রধান কার্যালয়ের কন্ট্রোলরুমে দায়িত্বরত কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে কারখানাটিতে আগুন লাগে। পরে রাত ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।