নড়াইলে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই হয়েছে।
আগুন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে আগুন লেগে নয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতির হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উজান টেক্সটাইল মিলের একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দিনাজপুর শহরে গ্যারেজে রাখা ভুট্টা বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ নভেম্বর) ভোর ৫টায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পাশে আনন্দ সাগর মুক্তিযোদ্ধা আদর্শ গ্রামের সামনে এ ঘটনা ঘটে।
রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় একটি বাসে আগুন দেওয়ার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে র্যাব। তবে প্রাথমিকভাবে আটককৃতের নাম পরিচয় জানা যায়নি।
সাভারে সড়কের পাশে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে পার্কিং করা আল্লাহ ভরসা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাজধানীর তেজগাঁওয়ে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। রোববার (১২ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
রাজধানীর সুত্রাপুরে ফায়ার সার্ভিস স্টেশনের সামনেই একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করা একটি বাসে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।