সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপি-জামায়াত ও বিরোধী জোটের চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির আগের রাতে রাজধানীতে ৯ বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
আগুন
রাজধানীর মিরপুর ১৩ নম্বরে কাফরুল থানার বিপরীতে যাত্রীবাহী প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রাত ১১টা ৩৮ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নোয়াখালীর বেগমগঞ্জে টাকার জন্য গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক আছেন।
রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলচক্করে যাত্রীবাহী অনাবিল বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে ওই বাসে থাক এক যাত্রী দগ্ধ হয়েছেন।
গাজীপুর সদর থানার দক্ষিণখান এলাকায় একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ডায়রিয়া ও আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফরিদপুরের নগরকান্দায় পাট বোঝাই ট্রাকেতে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার বিকালে লস্করদিয়া ইউনিয়নের শশা বড় ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
খুলনায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছেন, ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে রাজধানীতে ৬৪টি গাড়িতে আগুন দেয়া হয়েছে। এছাড়াও আরো কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আগুন দেয়ার সাথে জড়িত থাকার অভিযোগে হাতেনাতে ১২ জনকে আটক করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে এসব নাশকতা করা হয়েছে।
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে একটি ট্যুরিস্ট বোটে আগুন দিয়েছ দুর্বৃত্তরা। শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে হ্রদের কাইন্দারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।