নেদারল্যান্ডসের সমুদ্রসীমায় একটি গাড়িবাহী জাহাজে আগুন লেগে একজন ক্রু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক জন ক্রু। জাহাজটিতে প্রায় ৩ হাজার বৈদ্যুতিক গাড়ি রয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
আগুন
চট্টগ্রামের মুরাদপুর এলাকায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৩ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। এতে করে ওই উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় লোডশেডিং দেখা দিয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে পৃষ্ঠপোষকতা দিয়ে ‘যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে’ ইন্ধন যোগাচ্ছে। তিনি গতকাল শুক্রবার (২১ জুলাই) রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ অভিযোগ করেন।
চাঁদপুরে বসতঘরে আগুনে পুড়ে সোহান (১০) নামে এক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে। শুক্রবার বিকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আলীপুর দক্ষিণ পাড়া বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
শরীয়তপুরের গোসাইরহাটে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টার দিকে উপজেলার হাসমত আলী খান সুপার মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে গোসাইরহাট, শরীয়তপুর, নড়িয়া ও ডামুড্যা ফায়ার সার্ভিস।
সৌদি আরবের দাম্মামে ফার্নিচারের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় সাত বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুইজন।
পাকিস্তানে একটি বাড়িতে আগুনের ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন শিশু ও তিনজন নারী রয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় মাত্র একজন বেঁচে গেছেন।
গাজীপুরের কোনাবাড়ীর হকার্স মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার রাত ১২টা ৪০মিনিটের দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন এই তথ্য নিশ্চিত করেন।
দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টায় ট্রেনটি ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।