আগুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইছাপুরা এলাকায় শীতলক্ষ্যা নদীতে সাংহাই নামে তেলের ট্যাংকারের ইঞ্জিন রুমে আগুন লেগে ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুরের নিউ জুম্মাপাড়ার সুইপার কলোনিতে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫টি পরিবারের ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল জিলিব আল সুয়েখ এলাকার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবাসী দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন অন্তত দু’জন। বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
ঢাকার শ্যামলী এলাকায় বৃহস্পতিবার রাতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রাজধানীর শ্যামলীতে এতটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। বৃহস্পতিবার (১জুন) রাত সাড়ে ১১টার কিছু সময় আগে এই আগুন লাগে।
বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকনের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মধ্যপাচ্যের দেশ আবুধাবিতে গভীর রাতে একটি ফার্নিচার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের সবার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার পূর্ব শহীদনগর এলাকায় বসতঘরের আগুন পুড়ে মা ও দুই সন্তান নিহত হয়েছেন।
রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে একটি আটতলা ভবনের বেজমেন্টে আগুন লেগেছে। রবিবার (২৮ মে) দুপুর ১২টার সময় আদাবরের ১০ নম্বর রোডের বাসা-৭১২/১৭ বাসায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।