সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুনে লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
- বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
- * * * *
- নাটরে ৩ জমজ বোন একসঙ্গে বৃত্তি পেল
- * * * *
- আটলান্টা স্টেডিয়ামে আর্জেন্টাইনদের ঢল
- * * * *
- মা হচ্ছেন সোহিনী সরকার
- * * * *
- ‘মোয়ানা’র লোকসান হতে পারে ১২’শ কোটি টাকা!
- * * * *
আগুন
দিনাজপুরের বীরগঞ্জে আগুনে ৫টি পরিবারের ৬টি ঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। পরিবারগুলোতে চলছে সুনশান নিরবতা। আগুনে ধান, চাল, নগদ টাকা, কাপড়, বই, আসবাবপত্র ও খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে বসবাস করছে পরিবারগুলো।
বরগুনার আমতলী উপজেলার উত্তর তারিকাটা গ্রামে আগুন লেগে শিশু হাবিবার (৩) মৃত্যু হয়েছে। শিশুটির মা রানী বেগম ও বাবা হানিফ হাওলাদারকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রাজধানীর হাজারীবাগের ঝাউচরের মোড় এলাকার একটি টিনশেড বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাজধানীর বাড্ডা ইয়াসিন নগরে একটি রিকশার গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার দুপুর ১টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট।
রাজধানীর বাড্ডা ইয়াসিন নগরে একটি রিকশার গ্যারেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। শুক্রবার দুপুর ১টা ২০ এ ঘটনা ঘটে।
রাজধানীর হাজারীবাগে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিস।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর একটি প্রাইভেটকারে আগুন লেগেছে। ঈদের দিন আজ বৃহস্পতিবার বিকালে কুড়িল বিশ্বরোড এলাকায় এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্ন্যাকস কারখানায় প্রোডাকশন ফ্লোরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
দোকানের সাথে এ কেমন শত্রুতা! নোয়াখালীর সুধারামের কালাদরাপ ইউনিয়নের চুলডুগি গ্রামে আবুল কাশেম স্টোর নামক একটি দোকানে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়ে দিয়েছে। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।