কুষ্টিয়া প্রতিনিধি: আজ ১৭ অক্টোবর ১লা কার্ত্তিক রোববার বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩১তম তিরোধান দিবস। দিবসটি উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে এবারও কোন আয়োজন না থাকায় লালন ভক্ত, অনুসারী ও সাধুদের মাঝে বিরাজ করছে বিরহ বেদনা
আজ
বাছাই পর্ব দিয়ে আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এই আসরটি ভারতের মাটিতে হওয়ার কথা থাকলেও করোনার কারণে এটি এখন ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। তবে পুরো বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই) থাকছে।
মহামারি করোনাভাইরাসের করণে দীর্ঘ দেড় বছর পর আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হচ্ছে। এতদিন অনলাইনে ক্লাস চললেও এখন থেকে সশরীরে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা।
মানিকগঞ্জে দুটি সরকারি বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছর বয়সী ১০০ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো করোনার টিকা দেয়া হবে।
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ রবিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজারবাইজানে অবস্থিত ইরানের দূতাবাসে হামলার কঠোর প্রতিবাদ জানিয়েছে তেহরান। বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানি দূতাবাসের ওপর দুষ্কৃতকারীরা হামলা চালায়।
সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ ২০২০ সালের জন্য সঙ্গীতের বিভিন্ন শাখায় পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমজেএ)। এবারের '৮ম বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০২০’ এর আজীবন সম্মাননা পাচ্ছেন খ্যাতিমান সঙ্গীতশিল্পী রুনা লায়লা।
আজ শনিবার থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও সপ্তাহে দুই দিন করে শুরু হচ্ছে। করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সপ্তাহে একদিন করে শ্রেণি দুটির ক্লাস হয়ে আসছিল। বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন এ সময়সূচি প্রকাশ করে।
আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদেল আজিজ বৌতেফলিকা ৮৪ বছর বয়সে শুক্রবার মারা গেছেন। তিনি দুই দশক ধরে দেশটি শাসন করেছেন। পঞ্চম মেয়াদে দায়িত্ব গ্রহনের কয়েক সপ্তাহের মধ্যে ব্যাপক বিক্ষোভ ও সামরিক বাহিনীর চাপে ২০১৯ সালে এপ্রিলে ক্ষমতা থেকে সরে যান।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ নতুন মন্ত্রিসভার ঘোষণা দিয়েছেন। ভাইস প্রেসিডেন্টের সাথে তিক্ততার জের ধরে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে তিনি শুক্রবার এ রদবদলের ঘোষণা দেন।