রাজধানী ঢাকায় আবার ‘শান্তি সমাবেশের’ কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ শুক্রবার (২৫ আগস্ট) বেলা তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে।
আজ
রাজধানীতে আজ শুক্রবার কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে বিএনপি।
পাকিস্তান–আফগানিস্তান ২য় ওয়ানডে আজ। সৌদি প্রো লিগে রাতে মাঠে নামবে বেনজেমা–ফাবিনিওদের আল ইত্তিহাদ।
আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী বেগম আইভী রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (২৪ আগস্ট)।
১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছেছেন প্রথানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুলের চূড়ান্ত শুনানির জন্য আজ অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (২৩ আগস্ট) রাজধানীর বনানীতে ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।
দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় শেষে সোমবার ঢাকায় পা রেখেছেন তিনি। আজ থেকে অধিনায়ককে সাথে নিয়েই অনুশীলন করবে বাংলাদেশ দল। বসতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে বিশেষ বৈঠকেও।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে আজ মঙ্গলবার ( ২২ আগস্ট) থেকে শুরু হচ্ছে ১৫তম ব্রিকস সম্মেলন। সম্মেলনে ব্রিকসভুক্ত পাঁচ দেশ ছাড়াও যোগ দেবেন কয়েক ডজন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা। বৈঠক থেকে কী ধরনের ফলাফল আসবে সেই উচ্চ আশা নিয়ে অপেক্ষা করছেন পর্যবেক্ষকরা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সহ নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি ।