মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ। ত্যাগের মহিমায় সারা বিশ্বের মুসলমানের মতো বাংলাদেশের মুসলমানরাও ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিয়েছেন।
আজ
আগামীকাল বৃহস্পতিবার (২৯ জুন) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে হচ্ছে। গ্রামে নিজের বাড়িতে ঈদ করতে যে যেভাবে পারছেন ঢাকা ছাড়ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবজাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। আগামীকাল ঈদুল আজহার উৎসব উদযাপিত হবে।
টাঙ্গাইল প্রতিনিধি :সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে ঈদুল আজহা উদযাপন করেছেন মুসল্লিরা। বুধবার (২৮ জুন) সকালে উপজেলার শশীনাড়া গ্রামের ৫০টি পরিবার ঈদ পালন করেন।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের সদর, চিরির বন্দর, বিরল, কাহারোল, বিরামপুর উপজেলাসহ বেশ কিছু এলাকায় পবিত্র নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। জেলার বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছেন তারা।
ত্যাগের মহিমায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ-আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে আজ (বুধবার) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এবার পালিত হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় হজ। প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালন করছেন। হাজিরাও ঈদ উদযাপন ও কোরবানি করবেন।
সরকারি ছুটির মধ্যেও দেশের কিছু এলাকার ব্যাংকিং কার্যক্রম আজ বুধবারও চলমান থাকছে। বিশেষ করে, পোশাক শিল্প এলাকায়। খোলা থাকা শাখাগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন করা যাবে।
ঈদ জামাতের জন্য এখন প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। মুসল্লিদের নিরাপত্তায় এবারও থাকছে বাড়তি নিরাপত্তা। এবার এ ঈদগাহের জন্য এটি ১৯৬তম ঈদুল আজহার জামাত। সকাল ৯টায় শুরু হবে ঈদ জামাত।
বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঈদুল আজহা শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।