মাদারীপুরের শিবচরে তিনটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে শিবচর থানা পুলিশ। এদের একজন শিবচর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি।
আটক ২
মাদারীপুর জেলা প্রশাসকের বাস ভবনের সামনে কিশোর গ্যাং-এর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হয়েছে। পুলিশ দুইজনকে আটক করেছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে স্মার্টফোনের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে এমসিকিউ’র উত্তরপত্র সরবরাহ করার সময় দুইজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
রাজধানীর কামরাঙ্গীরচে হোটেল-রেস্তোরাঁয় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় রেস্টুরেন্টের মালিক ও ম্যানেজারসহ ২৪ জনকে আটক করা হয়েছে।
মেহেরপুরের পৃথক অভিযানে ১৮৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পার গোয়াল গ্রামের ভুলু মোল্লার ছেলে আক্তারুল মোল্লা (৪৫) ও একই উপজেলার বাহির মোদির চরের আব্দুল গনি মন্ডলের ছেলে জনি (২১)।
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি বাসে থেকে ২০ পিস স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ তাদেরকে আটক করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।
বরিশাল মেট্রোপলিটনের বিমান বন্দর থানা পুলিশের অভিযানে ২ শ’ পিস ইয়াবাসহ ১ জন এবং ২ কেজি গাঁজাসহ আরো একজন আটক হয়েছে। সোমবার দিবাগত রাতে এই পৃথক অভিযান চালায় তারা।
হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চালক আতাউর রহমান (৫৫) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। উদ্ধার করা হয়েছে আতাউরের কাছ থেকে ছিনতাই হওয়া টমটম।
সীমান্তে উত্তেজনাকে কাজে লাগিয়ে উখিয়ার পালংখালী সাতটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় অস্ত্রসহ ২৪ জনকে আটক করেছেন স্থানীয়রা। এছাড়া মিয়ানমার থেকে আসা গুলিতে পাঁচ বাংলাদেশী আহত হয়েছেন।
ফেনীতে আড়াই মণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।