ঝিনাইদহে ট্রাক ভর্তি সবজির মধ্যে ফেনসিডিল নিয়ে পাচারের সময় ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ২
বগুড়ার তিন উপজেলায় নির্বাচন চলাকালে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ২১ জনকে আটক করা হয়েছে। বুধবার ভোট চলাকালীন তাদের আটক করা হয়। এদের মধ্যে শেরপুর উপজেলায় ৬ জন, নন্দীগ্রামে ৯জন ও ধুনট উপজেলায় ৬ জন।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১২৭ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ হাসপাতাল রোডের একটি গুদাম থেকে ভারতীয় চিনির বস্তাগুলো জব্দ করা হয়েছে। এসময় উৎস পাল ও রাহিম মিয়া নামে দুই চোরাকারবারিকে আটক করা হয়।
কক্সবাজারের টেকনাফে ৩ কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মী সন্দেহে ২১ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকার ফুড প্লানেট রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার ভট্টপুর এলাকায় সালমা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার প্রায় ৫ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দার একটি টিম।
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ২১৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। শুক্রবার ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কের তাড়াশ উপজেলার চর হামকুড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় ২৫ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
দিনাজপুরে স্থানীয়ভাবে ও ফোন কলের মাধ্যমে ইয়াবার কারবার চালানোর অভিযোগে ইয়াবাসহ চাচা শ্বশুর ও জামাইকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ।