কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইটংপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫।
আটক ২
পটুয়াখালীর দুমকিতে ৪২ কেজি গাঁজাসহ মোঃ ফিরোজ খান (৩৫) ও মোঃ খোকন শরীফ (৩০) নামের ২ যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান টিম।
কক্সবাজার টেকনাফের সাবরাং ইউনিয়নের কুরাবুইজ্জাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তের তেলকুপি এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিনসহ ২ জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে চুরি করা ট্রলারবোঝাই জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছেন পুলিশ। এ সময় দুই চোরাকারবারিকে আটক করা হয়।
পুলিশের চোখ ফাঁকি দিয়ে পাচারকালে ৭টি প্লাস্টিকের ড্রামে ১ হাজার ৪১৫ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করেছে মানিকছড়ি থানা পুলিশ।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হাজিপুর গ্রামে উজালা আক্তার (৩০) নামে এক গার্মেন্টস কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী শিবলু ভুইয়া (৩৬) ও শাশুড়ি আনোয়ারা বেগমকে (৫৫) আটক করেছে পুলিশ।
ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ-প্রতিবাদ করায় দুই শতাধিক বেশি আন্দোলনকারীকে আটক করেছে ভারত। রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভের সময় তাদেরকে আটক করা হয় বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই ও ইন্ডিয়া টুডে।
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদীতে মা ইলিশ মাছ ধরায় অভিযান চালিয়ে ২৪ জেলেকে আটক করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ। এসময় ৮টি নৌকা, বিপুল পরিমাণ জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়।
কুয়ালালামপুর, সেলাঙ্গর এবং জহরের ছয়টি বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২০৭ জন বিদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয় মেইল।