চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশকালে ৭০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বারসহ মো. সোহাগ (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। এসব সোনার মূল্য প্রায় ৬৪ লাখ টাকা।
- সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
- * * * *
- নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন
- * * * *
- শাহজাদপুরের সাবেক মেয়রকে গ্রেফতারে বাধা, আটক ৪
- * * * *
- লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি
- * * * *
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯
- * * * *
আটক
রাজধানীর মোহাম্মদপুরে এক যুবককে অপহরণ ও মুক্তিপণ দাবি চক্রের মূলহোতা জেসমিন আক্তার (৩৫) ও তার সহযোগী রাজুকে (৪৫) আটক করেছে র্যাব-২। মঙ্গলবার পল্লবী এলাকা থেকে অপহৃত যুবককে উদ্ধার ও তাদের আটক করা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১১ অক্টোবর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বেনাপোল পোর্ট থানার নাশকতার মামলায় আটক হয়েছেন বেনাপোল পৌর বিএনপির সাংঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর আব্দুল আহাদ ও সাবেক কাউন্সিলর এনামুল হক কাটিমসহ ৭ জন। গতকাল রাতে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে বলে আটককৃতদের স্বজনরা জানিয়েছেন।
কক্সবাজারের টেকনাফ থানাধীন কাটাখালি এলাকায় অভিযান চালিয়ে ৮৯ ক্যান বিয়ারসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫।
কুড়িগ্রামে জামায়াতের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ অক্টোবর) সকালে সদর ও উলিপুর থানার যৌথ অভিযানে সদরের যতিনেরহাট এলাকা থেকে মিছিল শুরুর প্রাক্কালে তাদের গ্রেফতার করে পুলিশ।
রাজশাহীতে কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বৈরী আবহাওয়ার কারণে যেকোনো ঝুঁকি এড়াতে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় টেকনাফ উপজেলা প্রশাসন। ফলে সেন্টমার্টিনে আটকে পড়েছিলেন ২০০ পর্যটক।
মাদারীপুর শহরের আমিরাবাদ বলরাম দেব মন্দির এলাকায় দেশীয় অস্ত্রসহ মুখোশধারী একদল ছিনতাইকারী অতর্কিত ভাবে হামলা চালিয়ে তিনজনকে আহত করেছে।
সিরাজগঞ্জে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।