ভিসা না দিয়ে প্রতারণার মাধ্যমে ৯১ শিক্ষার্থীর আট কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় প্রধান আসামি মোহাম্মদ হারুন অর রশিদ ওরফে মো. মতিউর রহমানসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আত্মসাৎ
টেক জায়ান্ট ওয়ালটনের ৯.৫৭ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এালাকার আগানগরে অবস্থিত কম্পানির পরিবেশক প্রতিষ্ঠান ‘হীরা ইলেক্ট্রনিক্স’-এর মালিক শামীম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।
ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অনলাইনে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বিনিয়োগের নামে অর্থ আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দুই দিনের পৃথক তিনটি অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ) তাদের গ্রেফতার করে।
অ্যাপে বিনিয়োগ করে মুনাফা পাওয়ার প্রলোভন দেখিয়ে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. আব্দুল হামিদ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতা ও সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অনলাইনে ইউটিউব সাবস্ক্রিপশন ও ভুয়া ট্রেডিং বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের মো. পেয়ার আহমেদ (২৪) ও মোহাম্মদ আলী (৪২) নামের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট বাজার এলাকা থেকে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট তাঁদের গ্রেপ্তার করে।
ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় সাড়ে ১০ হাজার (সুদআসলসহ) কোটি টাকা আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ৬৭ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপপরিচালকের স্বাক্ষর জাল করে ১ কোটি ৮৬ লক্ষ টাকা আত্মসাতের মামলায় গাইবান্ধার হিসাবরক্ষক (বরখাস্ত) আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
‘সরকারি মাল দরিয়া মে ঢাল’। বর্তমান বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে এ স্লোগানের বাস্তবতা। বাংলাদেশ এর অজানা দৃশ্যপট ও অপ্রত্যাশিত রঙ্গমঞ্চে পরিণত হয়েছে।