সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা।
আনন্দ মিছিল
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হকের নেতৃত্বাধীন এই দলকে ২ সেপ্টেম্বর নিবন্ধন দেয় ইসি
চুয়াডাঙ্গায় আপামর জনতাকে সাথে নিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শহরের বড় বাজার, কোর্ট মোড়, পৌরসভা মোড়, নতুন বাজার এলাকা আনন্দ মিছিলে প্রকম্পিত হয়। বিভিন্ন দিকে পটকা ফুটিয়ে উল্লাস করতে দেখা যায়।
কুড়িগ্রামে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী, অভিভাবকসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগণ।
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে দিনভর কর্মসূচি পালন করছে উপজেলা আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দিনের কর্মসূচির সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।
চট্টগ্রামের আনোয়ারায় নতুন অর্থবছরের বাজেটকে স্বাগত জানানোর জন্য আনন্দ মিছিল করতে গিয়ে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রস্তাবিত ২০২৪-২০২৫ অর্থ বছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এমপি’র নির্দেশে আজ বিকাল ৫টায় রাজধানীর ফার্মগেটে ও ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে তাৎক্ষণিক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বরিশালে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা ছাত্রদলের ব্যানারে আজ রবিবার বেলা ১২টায় নগরীর আগরপুর রোড থেকে একটি আনন্দ মিছিল বের হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান মন্ত্রী পরিষদের সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে তার নির্বাচনী এলাকা ফরিদপুর-১ আসনের বোয়ালমারী উপজেলার নেতাকর্মীরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। বুধবার রাতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ যৌথভাবে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে আনন্দ মিছিল বের করে।