জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন এবং পিআরসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আন্দোলন
শিক্ষা মন্ত্রণালয়কে বাড়ি ভাড়া ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব চিঠিকে প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা আবারও আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন। তারা দাবি করেছেন, এনটিআরসি কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে শূন্য পদ তৈরি করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সুপারিশ বঞ্চিত ১৬,২১৩ জন প্রার্থীর নিয়োগ নিশ্চিত করতে হবে। তা না হলে পুনরায় তারা রাজপথে আন্দোলন করবে।
গোপালগঞ্জে ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা শাখা। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে আজ হাইকোর্টের সামনেই অবস্থান করবেন আন্দোলনরত শিক্ষকরা। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টার মধ্যে দাবি না মানলে এদিন শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার শিক্ষক উপস্থিত হয়েছেন।
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে রোববার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
জুলাই জাতীয় সনদ অনুযায়ী গণভোটের পর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিচার, সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে সংগঠনটি।
সমসাময়িক রাজনৈতিক বিষয়, জুলাই সনদের আইনি ভিত্তি ও আধিপত্যবাদবিরোধী রাজনৈতিক বোঝাপড়া নিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।