কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে পেটে গুলিবিদ্ধ হন কলেজছাত্র মো. ইমন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্র সেই ইমন মারা গেছেন।
- প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ পাকিস্তান, লড়বেন আনিকা
- * * * *
- চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপ উদ্বোধন
- * * * *
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনার দায়িত্বে বদিউর রহমান ও সেলিম রহমান
- * * * *
- লালমনিরহাটে ইজিবাইকসহ অটোচোর চক্রের সদস্য গ্রেফতার
- * * * *
- যাত্রাবাড়ীর প্রতিরোধ হাসিনার পতনকে আরও ত্বরান্বিত করে : আব্দুস সালাম
- * * * *
আন্দোলন
বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে ঢাকায় নিহত গার্মেন্টসকর্মী রেজওয়ানুল ইসলাম নাঈমের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা সমন্বয়ক কমিটি বাতিল ঘোষণা করেছেন কেন্দ্রীয় সমন্বয়করা।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে উঠে আসা তথ্যে মতে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে ৬৫০ জন নিহত হয়েছেন। তবে এই প্রতিবেদনে আহতদের তেমন কোনো পরিসংখ্যান দেওয়া হয়নি। অপর দিকে আন্দোলনকারী এবং সরকারের হিসেবেও তেমন কোনো তথ্য মেলেনি আহতদের।
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় এক হাজার মানুষ নিহত হয়েছে। এমনটা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা (বর্তমানে পাট ও বস্ত্র উপদেষ্টা) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন। ভারতীয় গণমাধ্যম নর্থইস্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যয় সরকার কর্তৃক বহন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহে তাদের বিল মওকুফ অথবা ন্যূনতম বিল গ্রহণ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছে।
আন্দোলনে নিহত নারায়ণগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমানতের জানাজা সম্পন্ন হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনে ছাত্রজনতার পাশে দাঁড়িয়েছিলেন ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। কেবল ব্যতিক্রম ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা এবং সাকিব আল হাসান। কারণ, এই দুইজনই ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য। তাই শেখ হাসিনা দেশ ছাড়ার পর তোপের মুখে পড়তে হয়েছে দুই ক্রিকেটারকে। এ ছাড়াও মাশরাফীর বাড়িও পুড়িয়ে দেওয়া হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের শিক্ষার্থীদের উপস্থিতিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।