খুলনায় সরকারি সুন্দরবন আদর্শ কলেজের বাংলা বিভাগের শিক্ষক বাসুদেব বিশ্বাসকে বরখাস্তের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটক বন্ধ করে দেয়। একইসঙ্গে কলেজের সামনের সড়ক অবরোধ ও টায়ারে অগ্নিসংযোগ করে। এতে কলেজে চলমান অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
আন্দোলন
ব্রিটিশ শাসনামলের টংক আন্দোলন ও হাজং বিদ্রোহের নেত্রী কমরেড কুমুদিনী হাজং মারা গেছেন। কুমুদিনীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বজন বিরিশিরি ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং।
বিদেশিদের কথায় বিএনপি আন্দোলন করে না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘জনগণের মুক্তি ও সুন্দর জীবনযাপনের জন্য আন্দোলন অব্যাহত আছে, থাকবে। বিএনপি বিদেশিদের ওপর নির্ভর করে না। বিএনপি রাজনীতি করে জনগণের জন্য, ক্ষমতার জন্য নয়।’
আরব দেশগুলোকে ইসরায়েলের মানবতাবিরোধী অপকর্ম রুখে দিতে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
ভারতে আন্দোলনরত কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান দুদিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে তাদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ আগের মতো চলতে থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, ভাষা আন্দোলনের গতিবেগ দমিয়ে রাখতে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারান্তরীণ রাখে।
বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের কঠোর শাস্তি, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক সর্বস্তরে দুর্নীতি বন্ধ ও দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনাসহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন।
‘বিএনপিকে পরবর্তী আন্দোলন নিয়ে না ভেবে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান’ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেবকে বলবো পরবর্তী আন্দোলনের কথা না ভেবে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন।
গাজীপুরের কালিয়াকৈরে দ্বিতীয় দিনের মতো সরকার ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে শ্রমিকদের আন্দোলন চলছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে আন্দোলনরত শ্রমিকরা ডেনিম এশিয়া নামের একটি কারখানায় ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন বৃথা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক।