চলতি বছরের রজমানে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ ছাড়াই পবিত্র ওমরাহ করা যাবে বলে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় অনুমতি দিয়েছে।
আরব
পবিত্র মাহে রমজানে সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীতে এবার এতেকাফের সুযোগ থাকছে না। রবিবার (২৮ মার্চ) পবিত্র দুই মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান ও মসজিদুল হারামের ইমাম শেখ আবদুর রহমান আল-সুদাইস দুই মসজিদে রমজানের পরিকল্পনা ঘোষণাকালে এই কথা জানান।
ইয়মেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাক্তার নাজিব খলিল আল-কাবাতি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সামরিক আগ্রাসনে তার দেশে এ পর্যন্ত অন্তত ৫২৩টি চিকিৎসাকেন্দ্র ধ্বংস হয়েছে। ইরানের টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ডাক্তার নাজিব খলিল। তিনি বলেন, এসব হাসপাতাল ও মেডিক্যাল সেন্টার ধ্বংসের জন্য সৌদি জোটই দায়ী ।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে আবার হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর যে সামরিক আগ্রাসন চালাচ্ছে তার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে।
সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে মাসখানেক আগে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও পাকিস্তান। ওই সমঝোতায় বড় ভূমিকা পালন করেছে সংযুক্ত আরব আমিরাত এমনটাই জানা গেছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সৌদি আরব তুরস্কের কাছ থেকে অস্ত্রবাহী ড্রোন কিনতে চায়। সৌদি আরবের এই আগ্রহকে দুটি দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
গত পাঁচ বছরে সারা বিশ্বে যে পরিমাণে অস্ত্র বিক্রি হয়েছে তার এক-তৃতীয়াংশের বেশি আমেরিকায় তৈরি হয়েছে এবং এ সময়ে সৌদি আরব সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে।
সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেনকে সরিয়ে দেয়া হয়েছে। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ শুক্রবার এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পিত সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করা হয়েছে জানিয়েছে ইসরাইলি রাষ্ট্রীয় রেডিও কান।
বিশ্বের মুসলিমদের জন্য সুখবর যে সৌদি বাদশাহ নিশ্চয়তা দিয়ে বলেছেন, ‘কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই স্বাভাবিকভাবে ২০২১ সালের হজ অনুষ্ঠিত হবে।’ বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়টি নিশ্চিত করেছে।